আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ



জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (রিপন ভিডিও) ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগে আটক করেছে এলাকাবাসী। নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযুক্ত রিপন মিয়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রিপন মিয়া পাশের নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করেন এবং পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

গ্রামবাসীর ভাষ্য, সম্প্রতি নন্দুরা গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে রিপন মিয়ার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেলে তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয় লোকজন। পরে তাকে আটকে রেখে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখা এবং বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করার অভিযোগ উঠেছিল রিপন মিয়ার বিরুদ্ধে। সে সময় বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন রিপন মিয়া।

তবে সালিশ ও অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রিপন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইলফোনও বন্ধ পাওয়া গেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

1

শেখ হাসিনা দেশে ফিরবে না দল টিকিয়ে রাখতে এসব বলছে: ভোলায় পার

2

১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতু

3

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশবাহী গাড়িই ফের দুর্ঘটনার কবলে

4

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার

5

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

6

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

7

ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ

8

‘তিশা আমাকে বাঁচাইও’ কেন আকুতি করছেন দীপা?

9

লালমোহনে মুরগির খামারে ঢোকার অভিযোগে শতাধিক বন্য পাখি হত্যা

10

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

11

পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটাস ভারতীয় শিক্ষামন্ত্রীর

12

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

13

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

14

ভোলা–বরিশাল সেতু প্রকল্পে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ উ

15

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

16

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল

17

গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

18

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

19

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

20