আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা

 

Brother IT Digital

খুলনার পাইকগাছায় বাজার থেকে কেনা গরুর মাংস রান্না শুরু করার মাত্র দুই মিনিটের মধ্যেই সবুজ রং ধারণ করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মাংস ধোয়ার সময় পানির রং কালচে হয়ে যাওয়ার ঘটনাও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। তবে মাংসের রং পরিবর্তনের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্টরা।

জানা গেছে, বুধবার (২২ জুলাই) সকালে পাইকগাছা পৌর মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের কাছ থেকে স্থানীয় মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য ৩ কেজি ৯০০ গ্রাম ফ্রিজে সংরক্ষিত গরুর মাংস কেনেন। রান্না শুরু করার মাত্র দুই মিনিটের মধ্যে মাংসের রং সবুজ হয়ে যায় বলে তারা দাবি করেন। এছাড়া মাংস ধোয়ার সময় পানির রং ও কালচে হয়ে যায়। বিষয়টি দেখে তারা স্থানীয়দের অবহিত করেন। পরে রান্না করা মাংস পাইকগাছা থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগের বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল কসাই বলেন, বুধবার সকালে একই মাংস আরও অনেক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। কিন্তু মডার্ন বেকারির কর্মচারী ছাড়া অন্য কোনো ক্রেতার কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তার দাবি, মাংসে কোনো ধরনের রাসায়নিক বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয়নি।



তিনি বলেন, আমি গত ১৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছি। বেকারিতে ব্যবহৃত কোনো রং বা রাসায়নিক ভুলবশত রান্নার সময় মিশে যাওয়ার কারণেও এমন ঘটনা ঘটতে পারে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, দুপুরে বেকারির কর্মচারীরা রান্না করা মাংসের কড়াই নিয়ে থানায় এসেছিলেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা অভিযোগ দিতে রাজি হননি। মাংস দেখিয়ে কিছুক্ষণ পর তারা কড়াই নিয়ে চলে যান।

এ ঘটনায় বাজারে নিম্নমানের বা ক্ষতিকর রাসায়নিকযুক্ত মাংস বিক্রির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাসে এত ঘন ঘন মারামারি ছাত্রলীগও করে নাই: ফাতিমা জুমা

1

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

2

বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি, ৫ গাছসহ গ্রেপ্তা

3

প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কড়া সতর্কবার

4

চরফ্যাশনের ঢালচরে কৃষকদল সভাপতি নেছার উদ্দিনের গণসংযোগ

5

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা থানা

6

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

7

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯ শিক্ষার্থী

8

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

9

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

10

মনপুরায় বাজুসের ২৩ সদস্যের নতুন কমিটি গঠন

11

টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

12

যুবদল নেতা নয়নের আয়ের উৎস কি, জানালেন নিজেই

13

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

14

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

15

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার

16

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আগামীকাল, প্রচারণার নির্দে

17

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

18

৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার

19

নকল সার-কীটনাশক জব্দ করার দুই সপ্তাহে মাথায় মালামাল চুরির অ

20