আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা চাইলেন তরুণ

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালীর সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান। তবে পুলিশ জানিয়েছে, এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত কোনো এখতিয়ার নেই।

অভিযোগে রাকিব উল্লেখ করেন, গত মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় তিনি লক্ষ্য করেন, ম্যাচ রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন। এর ফলে তাঁর প্রিয় দল মিসর পরাজিত হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, অন্যায্য পেনাল্টি প্রদান, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে।

রাকিবের দাবি, এসব সিদ্ধান্তে তিনি ও মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তিনি ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগকারী থানায় লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে এ ধরনের বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই। বিষয়টি তাঁকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে অভিযোগকারী মো. রাকিব জানান, ম্যাচটি দেখার পর তিনি ও তাঁর অভিযোগের সাক্ষীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করে বলেন, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হবেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক পোস্টে দলীয় সমালোচনা করে পদ হারালেন চরফ্যাশনের ছাত্রদ

1

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা

2

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষ

3

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষ

4

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

5

ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা

6

এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্র

7

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্

8

প্রবাসে বসে কাঁদছে স্বামী ভোলায় ২ সন্তানকে রেখে পরকীয়া প্রেম

9

চাকরি দিচ্ছে বিকাশ, লাগবে না অভিজ্ঞতা

10

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

11

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটুকে অস্বীকার করল যুব

12

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

13

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

14

শুধু সরকারের ওপর নির্ভর করবেন না: জামায়াত আমির

15

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

16

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হব

17

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইন

18

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নি

19

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

20