আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধাদের ভুঁড়ি ও চাকচিক্য চোখে পড়ার মতো: মেঘনা আলম



আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম বলেছেন, ‘জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে দেশের উল্লেখযোগ্য কোনো উন্নয়ন চোখে না পড়লেও জুলাই যোদ্ধাদের স্বাস্থ্য, সুরক্ষা, বিয়ে ও জীবনযাপনে উন্নতি বেশ চোখে পড়ার মতো।’

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে মেঘনা আলম এ মন্তব্য করেন।

এ ছাড়া তাদের পোশাক, জুতা ও জীবনযাত্রার চাকচিক্য নিয়েও কটাক্ষ করেন তিনি।

পোস্টে মেঘনা আলম লেখেন, ‘জুলাই আন্দোলন-পরবর্তী দেশের কোনো উল্লেখযোগ্য উন্নয়ন চোখে না পড়লেও, জুলাই যোদ্ধাদের স্বাস্থ্য, সুরক্ষা, বিয়ে, ব্র্যান্ডের জামা-জুতা, গায়ের তেল, ভুঁড়ি, চাকচিক্যের উন্নতি বেশ চোখে পড়ার মতোই! কোটা না মেধা?’

পোস্টে মেঘনা আলম আরও লেখেন, ‘মুক্তিযোদ্ধা কোটায় চাকরির বিরোধিতা করা ছেলেরা জুলাই যোদ্ধা কোটায় দেশটাকেই লুটেপুটে খেয়েছে।’

তার পোস্টের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুটি ছবিও যুক্ত করা হয়েছে। দুই ছবিতে আসিফ মাহমুদের পোশাক, জুতা ও শারীরিক গড়নের তুলনামূলক চিত্র লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে।

তবে মেঘনা আলমের পোস্টে করা এসব অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে পানিতে ডুবে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থীর

1

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

2

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

3

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

4

খুলনায় শিক্ষকের মারধরে গুরুতর আহত শিশু, মস্তিষ্কে রক্ত জমাট

5

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

6

উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা

7

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দ

8

বৈরী আবহাওয়ার দিনে এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষা

9

৪ মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

10

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, অর্ধলক্ষাধিক মান

11

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

12

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার সিদ্ধ

13

১০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

14

লালমোহনে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

15

যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

16

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণা

17

দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়া

18

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

19

৪৫ মাস পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

20