আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদন

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের দক্ষিন আইচায় খাবার ও চিকিৎসা সংকটে মানবেতর জীবনযাপন করছেন একটি অসহায় বৃদ্ধ দম্পতি পরিবার। কখনো কখনো একটানা ৫-৭ দিনও না খেয়ে থাকেন এই বৃদ্ধ দম্পতি। দু'বেলা দুমুঠো খাবারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারটি।

জানা গেছে, দক্ষিন আইচা থানার চর মানিকা ইউনিয়নের মিঝি বাজার এলাকার বাসিন্দা নিরঞ্জন শীল (৯৭) তার ৭০ বছর বসয়ী স্ত্রীকে নিয়ে একটি

জরাজ্বীর্ণ ঘরে বসবাস করেন। বৃষ্টি এলে পানিতে ভেসে যায় ঘরটি। বয়সের ভারে কাজ করতে না পারায় কখনো কখনো টানা ৫ থেকে ৭ দিনও না খেয়ে থাকতে হয় তাদের। এতে ক্রমশই অসুস্থ হয়ে পড়ছেন এই বৃদ্ধ দম্পতি। 

বৃদ্ধ নিরঞ্জন শীল কয়েক বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। জীবনের শেষ বয়সে তাঁর একমাত্র অবলম্বন ৭০ বছর বয়সী স্ত্রী। তিনিও বার্ধক্যের কারণে এখন স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন না।

বৃদ্ধ নিরঞ্জন শীল কান্না জড়িত কন্ঠে চ্যানেল ভোলাকে জানান, সপ্তাহে ৩ চারদিন না খেয়ে থাকতে হয়। ঠিক কবে মাছ খেয়েছি সেটাও মনে নেই। ক্ষুধার যন্ত্রণায় বিছানায় পড়ে থাকেন। পাঁচ সন্তানের মধ্যে কেউই খোঁজ নেন না তাদের। সন্তানরা কোথায় আছে সেটাও জানেন না এই অসহায় বাবা। দু'বেলা দুমুঠো ভাতের জন্য দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, অভাব-অনটনের পাশাপাশি বার্ধক্য ও অসুস্থতার কারণে প্রতিদিনই কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। ঘরে খাবার না থাকায় কখনো কখনো টানা কয়েক দিন না খেয়েই থাকতে হয় তাঁদের। সামান্য বৃষ্টি হলেই জরাজীর্ণ ঘরের ছিদ্র দিয়ে পানি পড়ে ভিজে যায় ঘরের মেঝে ও বিছানা। এই মূহুর্তে তাদের নিয়মিত খাবার, চিকিৎসা ও নিরাপদ বাসস্থানের প্রয়োজন।

এই অসহায় পরিবারের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও দেশ-বিদেশে অবস্থানরত মানবিক মানুষদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্যের কাছে আকুল আবেদন জানিয়েছেন স্থানীয়রা। 

একটু মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো

জীবনের শেষ সময়টুকুও না খেয়ে কাটাতে হবে না এই অসহায় বৃদ্ধ দম্পতির।

যোগাযোগ ও সাহায্যঃ  01757569872 (bkash)


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, বিল যাচ্ছে সংসদে

1

পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

2

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

3

আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

4

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য

5

চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক লেসন লার্নিং কর্মশালা

6

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

7

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

8

ভোলায় ১ লাখ ৪৩ হাজার জেলে পরিবারের জন্য ৩৫৯১ টন ভিজিএফ চাল ব

9

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়

10

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী—ছাত্রদলের হামলায় চোখ হারালেন আলিফ

11

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত

12

মনপুরায় নদীর পাড় থেকে হাত-পা-মুখ বাঁধা যুবক উদ্ধার

13

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফি

14

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্

15

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

16

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

17

মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুইজন, কে পেলেন কোন মন্ত্রণালয়?

18

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা

19

কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই

20