আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

 

Brother IT Digital

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও নিরাপদ করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে একটি দক্ষ, আধুনিক ও পেশাদার বাহিনীতে রূপান্তর করা। একই সঙ্গে দুর্নীতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার আগেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে সরকার।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি দমন—দুই ক্ষেত্রেই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের সময়ে প্রতিবছর দেশ থেকে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে। এই ধরনের দুর্নীতি যে কোনো উপায়ে নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।

সাধারণ মানুষের নিরাপত্তাকে সরকারের অন্যতম দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একজন কৃষক, শ্রমিক, শিক্ষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী- সবাই দিনশেষে নিরাপদে বাড়ি ফিরতে চান এবং পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে চান। জনগণের সেই প্রত্যাশা পূরণ করতেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও পেশাদার ও কার্যকর করে তোলা হবে।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময়।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

1

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

2

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চ

3

ঘাতক মানিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমোহনে মানববন্ধন ও বি

4

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

5

আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন

6

আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন: লুবাবা

7

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

8

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

9

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

10

চরফ্যাশনে ডাব ব্যবসায়ী আলাউদ্দিন হত্যার ঘটনায় দুই আসামি গ্রে

11

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

12

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হ

13

মনপুরায় সড়কের বেহাল দশা, ৫ বছরেও হয়নি পাকা; দুর্ভোগে হাজারো

14

গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে

15

এনসিপির মামলায় ১১ আসামি, যা বললেন জেলা ছাত্রদল সভাপতি

16

স্টুডিও হামলায় কতখানি ক্ষয়ক্ষতি হলো সালমানের?

17

লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

18

নবম পে-স্কেল বাস্তবায়নের পথে সরকার, জুলাই থেকে কার্যকরের প্র

19

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ সরকারের

20