আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা, ওসিসহ আহত ৮

 

Brother IT Digital

মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারের জমজম টাওয়ার এলাকায় র‌্যালির প্রস্তুতিকালে শ্রীনগর উপজেলা বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে র‌্যালির প্রস্তুতি চলছিল। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান খানের সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জমজম টাওয়ারের সামনে জড়ো হচ্ছিল বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা। জমজম টাওয়ারের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত তাদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল।

এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মোঃ আব্দুল্লাহর প্রায় এক শতাধিক অনুসারী লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়। মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা প্রতিরোধ গড়ে তুললে একপর্যায়ে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়।

এ সময় ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। তিনি সহ অহিদুল ইসলাম খোকন মেম্বার(৫২), রাহাত চোকদার(২৮), জসিম দেওয়ান(৪০), বাবুল খান(৪৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় র‌্যাব ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় জুয়ার আসরে অভিযান, নগদ ৩৩ হাজার টাকাসহ গ্রেপ্তার ৭

1

কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত

2

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা, ওসিসহ আহত ৮

3

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভি

4

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

5

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু,

6

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উ

7

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

8

দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হবে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি:

9

ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর যক্ষ্মার ওষুধ সেবন, গৃহবধূর মৃত

10

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

11

ভিডিও এডিটর নেবে চ্যানেল ভোলা

12

আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানালেন সাবেক ডিসি সারওয়ার

13

উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা

14

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সেই সিফাত কারাগারে

15

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

16

ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ

17

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

18

বিমানের জানালা ভেঙে উড়ে যাওয়া স্বামীকে টেনে এনে বাঁচালেন স্ত

19

জামায়াত এমপির বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, গোমর ফাঁস করলেন

20