আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

 

Brother IT Digital

ইরানের উপকূলে ডুবে গেছে পণ্যবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’। জাহাজটিতে থাকা আইফোন, ফরাসি সুগন্ধি ও অন্যান্য পণ্য সংগ্রহ করতে ছোট ছোট মাছ ধরার নৌকা ও উদ্ধারকারী নৌযান নিয়ে সাগরে নেমেছেন শত শত জেলে। গত বুধবার (১৪ অক্টোবর) জাহাজটি ডুবে যাওয়ার পর হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় এ দৃশ্য দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমরা হরমুজ প্রণালির দিকে যাচ্ছি। শুনেছি, একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে গেছে। তাই আইফোন ও সুগন্ধি সংগ্রহ করতে যাচ্ছি।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পানিতে আংশিক ডুবে থাকা কনটেইনারের মধ্য দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছেন জেলেরা। তারা পানির ভেতর থেকে বাক্স টেনে তোলার চেষ্টা করছেন। একটি ভিডিওতে ছোট একটি নৌকাকে আস্ত একটি কনটেইনার টেনে নেওয়ার চেষ্টা করতেও দেখা যায়।

যেভাবে ডুবল জাহাজটি

সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ জিএফএস প্রাইডে আগুন লাগার পর সেটি ডুবে যায় বলে জানিয়েছে দেশটি। জাহাজটিতে থাকা ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, জাহাজটি ‘অনুমোদনহীন ও বিপজ্জনক’ পথে চলছিল। একপর্যায়ে সেটি সমুদ্রের মাইনে আঘাত করলে আগুন ধরে যায়।


ডুবে যাওয়ার সময় জাহাজটিতে আড়াই হাজারের বেশি কনটেইনার ছিল।

হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই এ ঘটনা ঘটল। যুদ্ধ শুরুর পর আইআরজিসির হামলার তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে তুলনামূলকভাবে অল্পসংখ্যক জাহাজ ডুবেছে।

যুদ্ধ শুরুর পর জিএফএস প্রাইড ২৪ ঘণ্টার মধ্যে ডুবে যাওয়া দ্বিতীয় জাহাজ। আর যুদ্ধ শুরুর পর থেকে এটি তৃতীয় ডুবন্ত জাহাজ। এর আগে গত ২৩ সেপ্টেম্বর হামলায় ডুবে যায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী জাহাজ ‘কেপ দাও’।

আইআরজিসির নৌবাহিনী ওই এলাকা থেকে জাহাজগুলোকে দূরে থাকার সতর্কতা দিয়েছে। পাশাপাশি পানিতে ভেসে থাকা কনটেইনারের আশপাশে চলাচলের ক্ষেত্রে স্থানীয় জেলেদেরও সতর্ক থাকতে বলেছে।

তথ্যসূত্র: এনডিটিভি


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ সঙ্গে থাকবে

1

মনপুরায় সাংবাদিক-গ্রামবাসীর উদ্যোগে উপকূলের কাছে বালু উত্তোল

2

হাসিনাকে ফেরতসহ যে শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

3

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

4

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

5

বিড়ালের পায়ে ২৯ আঙুল, গড়ল গিনেস রেকর্ড

6

শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় অ

7

চরফ্যাশনে আবেদন ছাড়াই ৩ ভোটারের এলাকা পরিবর্তন, তদন্তের দাবি

8

টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

9

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

10

তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে:

11

ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা

12

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

13

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত

14

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

15

টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও

16

সাংবাদিকদের কলমে কারও জীবন ও ক্যারিয়ার যেন ক্ষতিগ্রস্ত না হয়

17

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের বিক্

18

গেজেট পেছালেও পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই

19

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

20