আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (০১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘নতুন কোনো আপডেট নেই। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অবশ্যই একজন আসামি, যিনি অন্যায় করে, অপরাধ করে আরেক দেশে অবস্থান করছেন এবং যার বিচার হয়েছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, তাকে আমরা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে সেই বিচার সম্পন্ন করতে চাই। বাংলাদেশের জনগণও সেটাই চায়। সেই লক্ষ্যেই কাজ চলছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন যে, পাচার হওয়া অর্থ উদ্ধারে ১০টি দেশের কাছে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং এ বিষয়ে একটি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা রাতারাতি হওয়ার মতো কোনো বিষয় নয়। এটি সময়সাপেক্ষ ব্যাপার। তবে আমরা মনে করছি, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে এবং আলোচনা চলছে, সেগুলোর মাধ্যমে আমরা একধাপ এগিয়েছি। বাংলাদেশের জনগণের পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা একধাপ এগিয়েছি। সেই প্রক্রিয়া চলমান রয়েছে।’                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী—ছাত্রদলের হামলায় চোখ হারালেন আলিফ

1

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

2

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

3

নেতাকর্মীরা অপকর্ম করলে ছাড় নয়, রিজভীর কড়া বার্তা

4

লবণাক্ততা ও জলাবদ্ধতায় অনিশ্চয়তায় মনপুরার আমন চাষ

5

জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

6

খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভাঙার ঘোষণা খাদ্যমন্ত্রীর

7

দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

8

ভোলার চরে ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড

9

দুপুরের মধ্যে দেশের ছয় জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

10

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

11

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা

12

জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা

13

ভোলায় ৩০ ফুট ওপর থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

14

বিএনপি মাদকের টাকায় পরিচালিত হয়—শিবির নেতা হামদু

15

রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি

16

কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই

17

অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভ

18

৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল

19

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষ

20