আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

 

Brother IT Digital

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

কিন্তু এরই মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে- নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে। যদিও ইতোমধ্যে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠির জবাবে নিজেদের মতামত জানিয়েছে আইন মন্ত্রণালয়।

সংবিধান অনুযায়ী, বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

এর আগে রাষ্ট্রপতির শপথ পরিচালনা সংক্রান্ত সাংবিধানিক বিধান ও প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট মতামতের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে এই মতামত দেয়।

আইন মন্ত্রণালয় তাদের মতামতে বলেছে, ‘বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায়, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।

বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের ৭৪(৩) অনুযায়ী ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করে থাকেন, সে হিসাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্যও তিনি (ডেপুটি স্পিকার) সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।’

রাষ্ট্রপতি নির্বাচনে জ বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মধ্যে ভোটের লড়াই হবে। তবে সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী ও দলটির সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুলই যে বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন– সেটা এক রকম নিশ্চিত। এরপরও একাধিক প্রার্থী থাকায় সংবিধানের বিধান অনুযায়ী ভোটের লড়াইয়ে যেতে হচ্ছে তাকে।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য আজকের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলেও চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এই আসনটি শূন্য রয়েছে।

ভোট শেষে আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম

1

মোদির ওপর চাপ বাড়ছে: রয়টার্স

2

সালমানের স্টুডিও ভাঙচুরে বিএনপিকে নিয়ে আসিফের স্ট্যাটাসে বিস

3

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

4

রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার, সঙ্গে যেসব রাষ্ট্রীয় সুবিধা

5

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

6

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

7

ভোলায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন আটক

8

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত

9

২০২৩ সালেই হাসিনার হাতে সেই প্রতিবেদন দিয়েছিলেন মনিরুল

10

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

11

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ

12

মামুনুল হককে নিয়ে এমপির বক্তব্য এক্সপাঞ্চ, নিজের মন্তব্যও বা

13

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্র

14

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য

15

দাম কমানোর পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

16

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন জিয়াউ

17

রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

18

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

19

দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান প্রধানমন

20