আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা ৬ লেন মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে সমন্বিত উদ্যোগ: সরোয়ার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণ, ভোলার সঙ্গে সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বরিশাল অঞ্চলের ১৮ জন সংসদ সদস্যকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সরোয়ার বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবিতে বরিশাল অঞ্চলের সব সংসদ সদস্য ঐক্যবদ্ধ হয়েছেন। এ বিষয়ে জাতীয় সংসদেও তিনি বক্তব্য দিয়েছেন বলে জানান।

তিনি বলেন, বরিশাল-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক, ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের জন্য গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে বরিশাল অঞ্চলের বিএনপির ১৮ জন সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হচ্ছে। এসব দাবি বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে সরোয়ার বলেন, জোট সরকারের সময় পদ্মা সেতুসহ এ অঞ্চলের উন্নয়নের দাবিতে মাওয়া প্রান্তের চর জানাজায় ২১ জেলার মানুষকে নিয়ে আন্দোলন হয়েছিল।

তিনি অভিযোগ করেন, দেশের বড় বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ আওয়ামী লীগ নিয়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উল্লেখ করেছেন।

ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশের কোনো কলেজে ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ না থাকলে নতুন নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা বাস্তবায়িত হয়নি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে সরোয়ার দাবি করেন, দলটি বর্তমানে পাঁচ থেকে ১০ হাজার মানুষও একত্র করতে সক্ষম হবে না।

মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যে-ই রাজনীতি করুক না কেন, তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করলেও স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে বলেও মন্তব্য করেন।

দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরে

1

ভোলার লালমোহন প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার, তাই দুনিয়া ছাড়

2

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ

3

বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রাতযাপন, আইফোন উপহার

4

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

5

ভিডিও এডিটর নেবে চ্যানেল ভোলা

6

লালমোহনে নাসিম মাতাব্বরের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

7

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: কামাল হোসেন

8

খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্ব

9

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

10

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলায় এনসিপির নিন্দা

11

চরফ্যাশনে ৩৫ হাজার জেলেকে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

12

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

13

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

14

এসএসসির ফল সোমবার, দেখা যাবে যেভাবে

15

৫০ হাজার টাকা ঋণে শুরু, এখন দিনে আয় ৩ হাজার

16

৫০০ জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও কার্ড দেবে সরকার

17

ভোলায় ইজারার সীমার বেশি বালু উত্তোলন করা যাবে না: চেম্বার আদ

18

টানা বৃষ্টিতে চরফ্যাশনে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো মানুষ

19

দেশজুড়ে বিদ্যুৎ নিয়ে সুখবর

20