আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপি সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী এরই মধ্যে ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তিনি কোন দিন কোন ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, ইরানের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেওয়াকে তারা দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের অংশগ্রহণ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সহায়ক হতে পারে।

অন্যদিকে, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্যও এই জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন।

জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে দলটির একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। তারা ৯ জুলাই পর্যন্ত ইরান সফরে অবস্থান করবেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। সঙ্গে থাকবেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান।                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার

1

বিয়ের আসরে কনে অসুস্থ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

2

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

3

চরফ্যাশনে প্রগতি লাইফের ক্যারিয়ার বিল্ডিং ও ব্যবসা উন্নয়ন সভ

4

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

5

লালমোহনে ১১ পিস ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

6

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরক

7

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

8

জটিলতা কাটিয়ে আজ আসছে রূপপুরের জ্বালানি

9

গেজেট পেছালেও পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই

10

মুশফিককেও কোচিংয়ে আনার পরিকল্পনা বিসিবির

11

অন্ডকোষের ব্যথা দূর করার পদ্ধতি জেনে নিন

12

কোনো দলকে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই: সেলিমা রহমান

13

এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে?

14

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা

15

পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

16

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

17

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

18

সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর

19

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

20