আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্সে আসছে নতুন সুযোগ

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে নতুন হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রবাসীরা দেশের ব্যাংকগুলোতে ‘অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ (Non-Resident Convertible Taka Account) খুলতে পারবেন।

এ সংক্রান্ত একটি সার্কুলার মঙ্গলবার (২৩ জুন) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ, রেমিট্যান্স প্রবাহ সহজ করা এবং প্রবাসীদের সঙ্গে দেশের বিনিয়োগ খাতের সংযোগ আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন ব্যবস্থার আওতায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এ হিসাব খোলা যাবে। গ্রাহকরা সঞ্চয়ী, চলতি অথবা স্থায়ী আমানত হিসাব হিসেবে এটি পরিচালনা করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, অন্যান্য অনিবাসী বিনিময়যোগ্য হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, সুদ বা মুনাফা, অনুমোদিত বিনিয়োগ থেকে অর্জিত আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত অর্থসহ বৈদেশিক মুদ্রা-সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল এই হিসাবে জমা রাখা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ হিসাবে জমাকৃত অর্থ এবং অর্জিত সুদ বা মুনাফা সম্পূর্ণভাবে প্রত্যাবাসনযোগ্য। ফলে হিসাবধারীরা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অর্থ বিদেশে স্থানান্তর করতে পারবেন।

এ ছাড়া হিসাবের অর্থ স্থানীয়ভাবে বিভিন্ন কাজে ব্যবহার করার সুযোগও থাকবে। এর মধ্যে রয়েছে স্থানীয় পরিশোধ, অন্যান্য অনিবাসী হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক মুদ্রা হিসাবে রূপান্তর এবং দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বা পোর্টফোলিও বিনিয়োগ।

নতুন সার্কুলারের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এ হিসাবে জমাকৃত অর্থ ব্যবহার করে দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের (যেমন- ইপিজেড ও বেজা) ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্থানীয় মুদ্রায় ঋণ দেওয়া যাবে।

তবে এ ঋণ শুধুমাত্র প্রতিষ্ঠানের অনুমোদিত চলতি ব্যয়, যেমন কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, মজুরি এবং ইউটিলিটি বিল পরিশোধের কাজে ব্যবহার করা যাবে। ঋণের অর্থ অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রপ্তানি আয় থেকে পরিশোধ করতে হবে।

এ ছাড়া এ হিসাবের বিপরীতে জামানত রেখে প্রবাসী বাংলাদেশি বা তাদের মনোনীত ব্যক্তি ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিতে পারবেন। তবে কৃষি, বাগান এবং আবাসন খাতে এ ঋণের অর্থ বিনিয়োগ করা যাবে না বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকিং ও ব্যবসায়ী মহল বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, নতুন হিসাব ব্যবস্থা রেমিট্যান্স ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে, অফশোর ব্যাংকিং খাতকে সম্প্রসারিত করবে এবং প্রবাসী বাংলাদেশিদের দেশীয় অর্থনীতি ও বিনিয়োগে অংশগ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

1

চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০

2

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

3

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

4

বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাং

5

হাসিনার বক্তব্য দিল্লির ‘মাথাব্যথার’ কারণ হয়ে দাঁড়িয়েছে

6

রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তরুণদের যুক্ত করার বিকল্প নেই: রিজভ

7

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের

8

যুবককে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখাতেন বৃষ্টি ও

9

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

10

২০২৫ সালে জামায়াতের আয়ের চেয়ে ব্যয় বেশি

11

মনপুরায় ঝুঁকিপূর্ণ ভবনে ৪৮৭ শিক্ষার্থীর পাঠদান, আতঙ্কে শিক্ষ

12

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

13

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত?

14

দাম কমানোর পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

15

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

16

বডি স্প্রের তীব্র ঘ্রাণে অসুস্থ ১৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্

17

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

18

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

19

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

20