আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা



সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিক্ষীত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে সরকার। নতুন এই বেতনকাঠামোয় সুবিধা পাবেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করা হয়। পরে সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোর আওতায় আসবেন কি না, সে বিষয়ে তিনি তখন স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘এটা এখন বলতে পারছি না। এ বিষয়ে পরে সিদ্ধান্ত আসবে।’

এ নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে সরকারের উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করায় সেই অনিশ্চয়তা কাটল।

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের শতভাগ সরকার থেকে পান। এর সঙ্গে চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ভাতা দেওয়া হয়। গত বছর তাদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়। এর আগে দীর্ঘদিন তারা মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেতেন।

নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনও সংশ্লিষ্ট গ্রেড অনুযায়ী বাড়বে। নতুন কাঠামোয় ২০টি গ্রেডই থাকছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে।

নতুন কাঠামো অনুযায়ী গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়ার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৭ সালের মধ্যে তিন ধাপে মূল বেতন কার্যকর হবে। আর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ভাতাগুলো একযোগে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

স্বল্প আয়ের কর্মচারীদের বিবেচনায় নিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ গ্রেডগুলোর জন্য প্রথম ধাপে চলতি বছরের জুলাই থেকে ৫০ শতাংশ বর্ধিত মূল বেতন কার্যকর হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে আরও ২৫ শতাংশ এবং একই বছরের জুলাই থেকে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর হবে।

অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের জন্য প্রথম ধাপে ৪০ শতাংশ, দ্বিতীয় ধাপে ৩০ শতাংশ এবং তৃতীয় ধাপে অবশিষ্ট ৩০ শতাংশ বর্ধিত মূল বেতন কার্যকর হবে।

ফলে নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়িত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও তাদের বর্তমান গ্রেড অনুযায়ী বর্ধিত মূল বেতন ও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ভাতার সুবিধা পাবেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

1

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্র

2

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

3

সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্

4

ভোলায় বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল শিশুর

5

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

6

জাতীয়করণের পথে চরফ্যাশন-মনপুরার ৩ শিক্ষা প্রতিষ্ঠান

7

হঠাৎ নাকের নথ গিলে ফেললেন অভিনেত্রী

8

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

9

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

10

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

11

সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, অন্যান্য বিভাগেও আছে দুঃসংবাদ

12

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ তজুমদ্দিনের কিশোর মিহাদ

13

বোরহানউদ্দিনে সড়কের দাবিতে অভিনব প্রতিবাদ

14

শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার যেসব এলাকায়

15

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

16

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

17

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

18

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

19

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

20