আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

 

Brother IT Digital

মনপুরা (উপজেলা) প্রতিনিধি: “করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১০টা ৪৫ মিনিটে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান, দৈনিক বরিশাল বার্তার উপজেলা প্রতিনিধি মাসুদ হক শুভসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

তারা আরও বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। এ লক্ষ্য বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে ১৪ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবন

1

ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনা, যা বললেন ইশরাক

2

৩৯ বছরেও সংস্কার হয়নি লালমোহন সাব-রেজিস্ট্রার অফিস

3

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

4

১৭ হাজার ৮৫১ কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি

5

ভোলায় স্বামী-স্ত্রীসহ 'জ্বীনের ৪ বাদশা' গ্রেফতার

6

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে

7

দৌলতখানে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান

8

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইন

9

অন্ধ অনুকরণ নয়, আত্মপরিচয় ফিরিয়ে আনতে হবে: শায়খ আহমাদুল্লাহ

10

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

11

তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে:

12

সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর

13

এবার ‘বিয়ে বহির্ভূত প্রেমে’র অভিযোগ ফিফা সভাপতির বিরুদ্ধে

14

দুলাল হত্যার ২৬ বছর কালুর পর এবার মুক্তি পাচ্ছেন শাহাবুদ্দি

15

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন

16

রাস্তায় পুরি-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে নিবন্ধন, ১ নভেম্বর থ

17

একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র

18

বিএনপির সঙ্গে যুক্ত অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি

19

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে ভিন্ন পন্থা বেছে নিচ্ছ

20