আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৯ বছরেও সংস্কার হয়নি লালমোহন সাব-রেজিস্ট্রার অফিস

 

Brother IT Digital

মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহন সাব-রেজিস্ট্রার অফিসের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদের পলেস্তার খসে পড়ছে, বেরিয়ে এসেছে বিমের রড। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আতঙ্কে থাকতে হচ্ছে সেবাগ্রহীতাদেরও।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮৭ সালের ১৪ জানুয়ারি ভবনটি উদ্বোধন করা হয়। দীর্ঘ ৩৯ বছরেও বড় ধরনের সংস্কারকাজ না হওয়ায় ভবনটির বিভিন্ন অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি ছাদের পলেস্তার খসে পড়ে আহত হন অফিসের নকলনবিশ সামিয়া।

তিনি জানান, গত ১০ বছর ধরে এ অফিসে কাজ করছেন। ভবনের এমন অবস্থায় সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। আরেক নকলনবিশ সফিউল বলেন, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমরা সরকারি কাজ চালিয়ে যাচ্ছি।”

দলিল লেখক আব্দুল আলী পাটোয়ারী বলেন, বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ে সরকারি বালাম বই ও দলিল ভিজে যায়। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।

দলিল লেখক সমিতির নেতা আব্দুর রব পাটোয়ারী ও আলমগীর পাটোয়ারী জানান, এ অফিস থেকে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও ভবনটির উন্নয়নে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাঁরা দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে অফিসের সহকারী মো. সিরাজুল ইসলাম চ্যানেল ভোলাকে বলেন, ভবনটির দুরবস্থার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি স্পিকারকেও অবহিত করা হয়েছে। তবে এখনো কোনো প্রতিকার মেলেনি।

সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ ৪ দফা দাবিতে যুবকের আমরণ

1

আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

2

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শ

3

মায়ের পাশেই ঘুমিয়েছিলেন হান্নান, সকালে মিলল নি থ র দেহ

4

ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

5

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

6

দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান

7

খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএন

8

নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি

9

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

10

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা, সপ্তাহে ২দিন ছুটির সুযোগ

11

লালমোহনে পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

12

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার মন্ত

13

আগামীকাল ভোলায় আসছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল

14

চরফ্যাশনে জমি বিরোধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

15

গেঞ্জি পরে বাঁশখালীর ‘নাগরিকত্ব’ চাইলেন জামায়াত আমির

16

বোরহানউদ্দিনে ৩৩ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন পুরো ভোলা

17

শিক্ষক প্রশিক্ষক নেবে আস-সুন্নাহ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্

18

মেয়েরা টাকাকে ভালোবাসে, টাক মাথা নয়: জেবা

19

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

20