আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার চরফ্যাশনে জরিনা বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর পরিবারের দাবি, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পর স্বামী ও শ্বশুর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যাওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্বামী শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম একই এলাকার সিরাজ পাটোয়ারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জরিনা বেগম বিষপান করেছেন বলে দাবি করা হয়। পরে স্বামী ও শ্বশুর তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর পরপরই তারা হাসপাতালেই মরদেহ রেখে সেখান থেকে পালিয়ে যান।

ঘটনাটি জানাজানি হলে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বাবা সিরাজ পাটোয়ারী জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের শরীফের সঙ্গে জরিনার বিয়ে হয়। বিয়ের পর প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। তবে কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ বিষয়ে মেয়ে একাধিকবার মুঠোফোনে তাকে জানিয়েছিল।

তিনি বলেন, “কী কারণে আমার মেয়ে বিষপান করেছে, তা আমি জানি না। তবে মৃত্যুর পর স্বামী ও শ্বশুর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ায় ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাই।”

দুলার হাট থানার সেকেন্ড অফিসার মো. গোফরান চ্যানেল ভোলাকে জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

1

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

2

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

3

তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি

4

চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি

5

এনসিপির গাড়িবহর আটকে দিলো পুলিশ, নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি

6

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটুকে অস্বীকার করল যুব

7

প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: ভোল

8

অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যা : প্রতিবছরের ট্র্যাজেডি, সমাধান ক

9

গাজীপুরে ‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারে

10

হাজীরহাটে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান, উন্নয়নের প্রতিশ্

11

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

12

বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: মুফতি রেজাউ

13

মোদির বিশেষ ঘোষণার পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা

14

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

15

স্পিকার ছাড়াও খামেনির জানাজায় অংশ নিতে গেলেন যারা

16

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক

17

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

18

তাসরিফের ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান ভাইরাল, শুরু হলো আইনি পদক্

19

ভোলায় বন্ধুদের আয়োজনে বিনয় ভুষণের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

20