আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: দেশের সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুন পর্যন্ত সরকারি গুদামে চালের মজুদ রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন, গমের মজুদ ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুদ ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। ফ্লোটিং বা ভাসমান মজুদ বাদে মোট মজুদ দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১১৪ মেট্রিক টন। এর সঙ্গে গমের ২০ হাজার ৪৩২ মেট্রিক টন এবং চালের ১ হাজার ৯৬২ মেট্রিক টন ফ্লোটিং মজুদ যুক্ত হয়ে মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে বোরো সংগ্রহ অভিযান জোরদারভাবে চলছে। ১৭ জুন পর্যন্ত মোট ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন বোরো খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ধান ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ মেট্রিক টন, সিদ্ধ চাল ৫ লাখ ৬৬ হাজার ৬৭ মেট্রিক টন, আতপ চাল ৩১ হাজার ৯৬৮ মেট্রিক টন এবং গম ৪৯৪ মেট্রিক টন।

অর্থবছরের শুরু থেকে ১৭ জুন পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে চাল আমদানি হয়েছে ৭৩ লাখ ১৬ হাজার ১৯৪ টন এবং গম ১২ লাখ ৬৬ হাজার ৫৭ টন।

সরকারি ব্যবস্থাপনায় মোট ১২ লাখ ৬৬ হাজার ৯৮ টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে চাল ৫ লাখ ৩১ হাজার ৮০ টন এবং গম ৭ লাখ ৩৫ হাজার ১৮ টন। অন্যদিকে বেসরকারি খাতে আমদানি হয়েছে ৭৩ লাখ ১৬ হাজার ৫৩ টন খাদ্যশস্য, যার মধ্যে চাল ৬৫ লাখ ৮১ হাজার ৭৬ টন এবং গম ৭ লাখ ৩৪ হাজার ৭৭ টন।

খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার উপসচিব মোহাম্মদ মামুন মিয়া বলেন, “১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ থাকলে তা নিরাপদ মজুদ হিসেবে ধরা হয়। সে হিসেবে বর্তমান মজুদ অত্যন্ত নিরাপদ অবস্থানে রয়েছে।”

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জামাল হোসেন বলেন, “সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ চলছে। খাদ্য মজুদ বর্তমানে সন্তোষজনক পর্যায়ে রয়েছে।”

খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা জানান, চলমান বোরো সংগ্রহ অভিযানের কারণে আগামী দিনগুলোতে খাদ্য মজুদ আরও বাড়বে। তিনি বলেন, গত ৩ মে শুরু হওয়া সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এ সময় ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

1

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

2

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, কড়া জবা

3

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দ

4

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

5

শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

6

মানুষ ঠাণ্ডা করার ‘ফ্রিজ’ বানাল জাপান

7

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম

8

বরিশাল বিভাগের গুণী শিক্ষক হলেন ভোলার সাহিদা

9

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

10

বাড়ির গেটে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে য

11

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি মৃত্যু

12

বাংলাদেশ ইয়ুথ কপের মঞ্চে ভোলার বিভিন্ন দাবি তুলে ধরলেন সিয়াম

13

৫০ হাজার টাকা ঋণে শুরু, এখন দিনে আয় ৩ হাজার

14

‘পিংক বাস’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বর্ষা

15

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই জাবে

16

চরফ্যাশনে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা

17

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

18

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার!

19

ঢাবিতে নারী শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ফিমেল জিমনেশিয়াম

20