আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

চ্যানেল ভোলার প্রযুক্তিগত সহযোগী হিসেবে যুক্ত হলো ব্রাদার আইটি ডিজিটাল

 

Brother IT Digital

মো. ইব্রাহিম রাব্বি: ভোলাভিত্তিক জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম চ্যানেল ভোলা এবং তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ব্রাদার আইটি ডিজিটাল এর মধ্যে একটি আনুষ্ঠানিক প্রযুক্তিগত সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে।
সম্প্রতি প্রকাশিত একটি সার্টিফিকেটের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের এ সহযোগিতার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আওতায় ব্রাদার আইটি ডিজিটাল চ্যানেল ভোলার অফিসিয়াল নিউজ ওয়েবসাইটের ডিজাইন ও ডেভেলপমেন্ট সম্পন্ন করেছে।
সংশ্লিষ্টরা জানান, এই সহযোগিতার মাধ্যমে চ্যানেল ভোলার ডিজিটাল কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর হবে। নতুন ওয়েবসাইটের ফলে পাঠকরা দ্রুত ও সহজে ভোলা জেলার সর্বশেষ সংবাদ, ভিডিও প্রতিবেদন ও বিভিন্ন তথ্যসমৃদ্ধ কনটেন্ট উপভোগ করতে পারবেন।

সার্টিফিকেটে উল্লেখ করা হয়, প্রযুক্তিগত উৎকর্ষতা, উদ্ভাবন এবং পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। ভবিষ্যতেও ওয়েবসাইটের উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং ডিজিটাল সেবার মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।

চ্যানেল ভোলা কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, এ সহযোগিতার ফলে ভোলা জেলার সংবাদ পরিবেশন আরও কার্যকর হবে এবং স্থানীয় সংবাদ দেশ-বিদেশের পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অন্যদিকে ব্রাদার আইটি ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী আকবার নিশাদ বলেন, “চ্যানেল ভোলার মতো একটি ক্রমবর্ধমান সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের ডিজিটাল যাত্রাকে আরও সমৃদ্ধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রযুক্তিগত এই সহযোগিতার মাধ্যমে চ্যানেল ভোলার ডিজিটাল উপস্থিতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, সম্মাননা পেলেন তিন শিক্ষক

1

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজার হুমকি

2

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

3

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের

4

দক্ষিণ আইচায় ভুয়া পরিচয়ে প্রতারণার ফাঁদ

5

উন্নয়নের মাঝেই দুর্ভোগ, জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার ৬০

6

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের ক্ষোভ

7

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে

8

ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি

9

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’- অপ্রতিমের মায়ের ক্ষোভ

10

বাংলাদেশ ইয়ুথ কপের মঞ্চে ভোলার বিভিন্ন দাবি তুলে ধরলেন সিয়াম

11

গর্ভাবস্থায় ডেঙ্গু জ্বর হলে যা করবেন

12

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, ভিডিও ভ

13

এনসিপির গাড়িবহর আটকে দিলো পুলিশ, নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি

14

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

15

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

16

এসএসসি ফলাফল: এক দশকের মধ্যে সর্বোচ্চ ফেল

17

স্পিকার মেজর (অব.) হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়

18

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই:

19

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

20