আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন



প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে বৃহৎ পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

কাজী জেসিন বলেন, ‘বিটিভি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বৃহৎ পরিকল্পনা। তিনি বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। যে প্রতিষ্ঠানটিকে আওয়ামী শাসনামলে সরকার দলের এবং ফ‍্যাসিবাদের প্রচার যন্ত্র হিসেবে ব‍্যবহার করা হয়েছে, যে প্রতিষ্ঠানটি অতীতেও ক্রেডিবিলিটি না থাকার কালিমায় দর্শক হারিয়েছে, যে প্রতিষ্ঠানটিতে এমনকি গণঅভ‍্যুত্থানের পরও কোনো পরিবর্তনের সূচনা হয়নি। সেই বিটিভিকে প্রধানমন্ত্রী একটি ক্রেডিবল চ‍্যানেল হিসেবে দেখতে চান।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার যে বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি। তিনি সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।’

বিটিভির মহাপরিচালক বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অনেকেই ‘নয়া বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত’ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কিন্তু ‘নয়া বন্দোবস্ত’-এর নামে শেষ পর্যন্ত আমরা কী দেখেছি, তা দেশবাসী জানেন। মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

পোস্টে কাজী জেসিন আরও লেখেন, ‘বিটিভি নিয়ে তার (প্রধানমন্ত্রীর) পরিকল্পনা শুনে আমি সত্যিই অভিভূত। বিটিভি শুধু তার আগের জায়গায় ফিরে আসবে না—প্রধানমন্ত্রী বিটিভিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি জায়গায় দেখতে চান।’

জেসিন বলেন, ‘কাজটা কঠিন। নতুন কিছু গড়ে তোলার চেয়ে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা নিঃসন্দেহে সহজ নয়। তবে কাজটা আনন্দেরও। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি।’

সবশেষে সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার

1

পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন ক

2

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল অর্থসহ বাংলা উচ্চারণ ও পড়

3

শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

4

শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় অ

5

ভোলায় গাছের চাপায় প্রাণ হারালেন যুবক

6

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ

7

ভোলায় এক মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী

8

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তা

9

রাষ্ট্রপতি পদে আলোচনার শীর্ষে চার বিএনপি নেতা

10

‘ফতোয়ার’ জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ‘সংসদেই দেয়া হয়’: শা

11

বিদ্যুৎ-জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই

12

জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা

13

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

14

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

15

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

16

মেয়েরা টাকাকে ভালোবাসে, টাক মাথা নয়: জেবা

17

তজুমদ্দিনে ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন করে আলোচনায়

18

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেপ্তা

19

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

20