আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চার স্ত্রীর পর আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক



পঞ্চগড়ে সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশেরর কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়৷

এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি, আটক হওয়া জহিরুল ইসলাম নামে ওই ব্যক্তি আগে চারটি বিয়ে হয়েছে এবং তিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ১১টার দিকে হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় জহিরুল ইসলামকে এক নারীর ঘর থেকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে দড়ি দিয়ে বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে থেকে জহিরুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ বলছে, মঙ্গলবার বিকেল তিনটায় এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, জহিরুল ইসলামকে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তিনি দলের কোনো সদস্য নন। তাদের ভাষ্য, জহিরুল ইসলাম কেবল দলটির সমর্থক ছিলেন, সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।

এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছ বলেন, নারী ও পুরুষ দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

1

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: প্রাণিসম্পদমন্ত

2

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের

3

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইন

4

ভোলায় চিকিৎসক-নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শু

5

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

6

জমি লিখে না দেয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিলো একমাত্র ছেলে

7

টানা ৪০ দিন জামাতে নামাজ, ৯ শিশু-কিশোর পেল সাইকেল

8

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয়

9

ভোলায় স্বপ্নীল সমাজ সেবা সংগঠনের নতুন কমিটি ঘোষণা

10

ভোলা কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৬ শিক্ষার্থী

11

টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্য রাখতে পারেননি রাহুল

12

বিক্ষোভে উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা দিলেন মোদি

13

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ

14

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

15

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ

16

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণা

17

কত দিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

18

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

19

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

20