আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

 

Brother IT Digital

বাংলাদেশে খেলাপি ঋণের যে পাহাড় তার এক-চতুর্থাংশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে। যার পরিমাণ প্রায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা। এর মধ্যে অগ্রণী ব্যাংকে ২৯ হাজার ২৯ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে প্রায় ৮৮৯ কোটি টাকা, বেসিক ব্যাংকে ৮ হাজার ১৩১ কোটি টাকা, জনতা ব্যাংকে ৭৫ হাজার ৩৯৬ কোটি টাকা, রূপালী ব্যাংকে ১৯ হাজার ২৮১ কোটি টাকা এবং সোনালী ব্যাংকে ১৫ হাজার ৪৮ কোটি টাকা।

পরিস্থিতি উত্তরণে নগদ আদায় বাড়ানো, ঋণের গুণগত মান যাচাই, আমানত বৃদ্ধি ও মূলধন পরিস্থিতি উন্নতির নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশ দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

এ জন্য শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা তৈরির পাশাপাশি ১২ থেকে ২৪ মাসের একটি কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

তবে নগদ আদায়ের ক্ষেত্রে বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা, জামানত আদায় এবং ব্যাংকের অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে যেতে পারবে কি না, সেই প্রশ্ন সামনে চলে আসছে।

এ বিষয়ে বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী জানান, সরকারের পলিটিক্যাল কমিটমেন্টের অভাব। সরকারের যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, আমি ব্যাংক উদ্ধার করব। আমি ব্যাংক ঘুরিয়ে দেব। আমি ব্যাংকে টার্ন এরাউন্ড করাব। এই ক্যালাপ্সিং প্রবলেম থেকে আমি নিজেকে মুক্ত করব। সরকার ইজিলি পারবে। ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ওরা খুব সহজেই এটা রিমুভ হয়ে যাবে। তা আমি তো দেখি, সেই সদিচ্ছাটাই নাই। ওটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা।

এদিকে কয়েকটি ব্যাংকের উচ্চ ঋণখেলাপি থাকায় এর বিপরীতে রয়েছে বড় ধরনের প্রভিশন ও মূলধন ঘাটতি। প্রয়োজনে এসব ব্যাংককে মূলধন সহায়তা দেবে সরকার। তবে শর্ত হিসেবে, ঋণ আদায় বাড়িয়ে ঘাটতি পূরণ ও লাভজনক অবস্থায় যেতে হবে। তবে ব্যাংকগুলোর জবাবদিহি নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের।

ড. তৌফিক আহমেদ চৌধুরী আরও জানান, নগদ আদায় করা ইজ ভেরি টাফ এবং নগদ আদায় করতে পারলে তো আগেই করতে হবে তাই না সুতরাং আপনার রিকভারি করতে গেলে ডেফিনেটলি নগদ আদায় দা বেস্ট মেথড তাছাড়া এখন আপনি সিকিউরিটি সিকিউরিটি বিক্রি করে বা অন্য কিছু বিক্রি করে যা আদায় করতে চান তাহলে ওইটা আবার একটা লিগ্যাল প্রসেস শুরু হয়ে যাবে ওরাও তো কম না ওরাও তো কম জানু না তাই না আপনার বিরুদ্ধে একটা কেস করে দেবে তাই না তখন দেখবেন আপনি এটার খেলা বিয়ে বলতে পারবেন না এরকম একটা অবস্থায় নিয়ে যাবে।

ড. তৌফিক আহমেদ চৌধুরী আরও জানান, নগদ আদায় করা কঠিন হয়ে পড়বে। আর নগদ আদায় করতে পারলে তো আগেই করতে হবে, তাই না? সুতরাং, আপনার রিকভারি করতে গেলে নগদ আদায় সবচেয়ে ভালো উপায়। তাছাড়া, এখন আপনি সিকিউরিটি বিক্রি করে বা অন্য কিছু বিক্রি করে যা আদায় করতে চান, তাহলে ওইটা আবার একটা লিগ্যাল প্রসেস শুরু হয়ে যাবে।

সরকারি ব্যাংকগুলোতে আমানত বাড়াতে ডিজিটাল ব্যাংকিং সেবা বাড়ানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো ও নতুন নতুন সেবা চালুর পরামর্শ দেয়া হয়েছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি: নিয়োগের ফল সংশোধন করে পুনঃপ্র

1

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

2

মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

3

লবণাক্ততা ও জলাবদ্ধতায় অনিশ্চয়তায় মনপুরার আমন চাষ

4

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

5

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত: রি

6

ফের বাড়ল এলপিজির দাম

7

ভোলায় খাদ্যস্থাপনায় মনিটরিং, দুধ-মাছ ও পোড়া তেলে ভেজাল পরীক্

8

নাসীরুদ্দীন, সারজিসসহ ৯ এনসিপি নেতার বিরুদ্ধে ছিনতাই ও হামলা

9

শেখ হাসিনার ফাঁসি দেশের জনগণ কার্যকর করবে: প্রতিমন্ত্রী টুকু

10

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’

11

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

12

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

13

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

14

দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

15

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

16

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

17

ছাত্রদলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন

18

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

19

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

20