আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

 

Brother IT Digital

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে জোর আলোচনা। বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়েছে, দেশের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তবে আলোচনার কেন্দ্রে থাকা এই খবরের বিষয়ে এখনো মুখ খোলেননি পূজা। আর তার এই নীরবতাই গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে।

বিয়ের খবরের সত্যতা জানতে পূজা চেরির ব্যবহৃত ফোন নম্বরে (লাস্ট নাম্বার ৮৯৮) কল দিলে তিনি রিসিভ করে কোনো কথা বলেননি। ফলে ব্যবসায়ীকে বিয়ে করার খবরটি আপাতত নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

এর আগে বেশ কয়েকবার পূজার প্রেম, বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছে। প্রায় দুই বছর আগে গোপনে তার বাগদান সম্পন্ন হয়েছে, এমন খবরও ছড়িয়েছিল। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। তবে যার সঙ্গে তার বাগদান হয়েছে, তার পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

সেই সময়ের পর পেরিয়ে গেছে বেশ কিছুটা সময়। কিন্তু পূজার বিয়ের বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যেই এবার নামকরা এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। সত্যিই কি সেই সম্পর্ক বিয়েতে গড়িয়েছে, নাকি আগের গুঞ্জনেরই নতুন রূপ— এখন সেটিই প্রশ্ন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টার নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন পূজা। সেখানে নিজের অভিনয়জীবনের নানা চরিত্র ও অভিজ্ঞতার কথা তুলে ধরে ভক্তদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন—কোন সিনেমাটি সেখানে নেই, তা অনুমান করতে পারেন কি না। পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে নতুন সিনেমা থেকে শুরু করে অভিনেত্রীর জীবনের নতুন কোনো অধ্যায় নিয়ে নানা অনুমান তৈরি হলেও বিয়ে কিংবা সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো ইঙ্গিত দেননি তিনি।

তাই পূজার নীরবতাকে ঘিরেই এখন সবচেয়ে বেশি আলোচনা। সাধারণত তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো গুঞ্জন তৈরি হলে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে গুঞ্জনের বিপরীতে পূজার নিজের বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে দর্শকের নজরে আসা পূজা চেরি পরবর্তী সময়ে একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘দম’ সিনেমায়। অভিনয় জীবনের পাশাপাশি এবার তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। বিয়ের গুঞ্জনের পেছনে সত্যতা কতটা, সেই উত্তর অবশ্য মিলবে পূজা নিজে মুখ খুললেই।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট

1

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

2

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

3

ম্যাচ চলাকালে প্রেমিকাকে মেসেজ, শাস্তি পেলেন ক্রিকেটার

4

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

5

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

6

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

7

ভুলে নিজেদের সেনাঘাঁটির গোপন ছবি প্রকাশ করে দিল ইসরায়েল!

8

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারী সমর্থক

9

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

10

করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

11

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

12

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ

13

নেপালে বন্যা: এক বাড়ি থেকে মিলল ২৪ মরদেহ

14

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

15

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ

16

পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শি

17

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক

18

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

19

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

20