আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল



এইচ এ শরীফ, বোরহানউদ্দিন (ভোলা):গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বোরহানউদ্দিন মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পানির ফোয়ারা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘গণভোটের জনরায় বাস্তবায়ন করতে হবে’, ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘তরুণের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘দিল্লির দালালেরা, হুঁশিয়ার-সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার সেক্রেটারি আল আমিন সাদ বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জনগণের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সাহিত্য সম্পাদক রোমান হোসাইন বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করা সময়ের দাবি। শহীদ পরিবার ও আহতদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য দেন জেলা সহকারী কলেজ সম্পাদক সামীম শরীফ। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন যেমন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হয়েছিল, তেমনি গণভোটের রায় বাস্তবায়নেও ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকবে।

বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। তারা দাবি করেন, বিএনপি ৫১ শতাংশ ভোটের ম্যান্ডেট নিয়ে ৭১ শতাংশ জনগণের রায়কে উপেক্ষা করছে। শহীদ পরিবার ও আহতদের ত্যাগ অস্বীকার করে জনগণের রায় উপেক্ষা করা হলে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি হামীম চৌধুরী। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

1

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ইয়াবাসহ ৪ মাদ

2

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

3

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

4

১৩০ প্রতারণা মামলার আসামি কে এই দিলরুবা

5

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

6

মাদ্রাসগুলোতে স্কুলের চেয়ে ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্

7

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

8

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

9

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

10

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

11

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ, আতঙ্কে ভুক্ত

12

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হ

13

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

14

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

15

চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাঁদা দাবির মামলা: বিএনপি

16

মনপুরায় কোস্ট গার্ডের রাতভর অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযো

17

বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকে

18

বিএনপিতে বড় রদবদল, ফখরুলের ৪ পদে আলোচনায় চার নেতা

19

বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুতুল

20