আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ -যা বলল কারা কর্তৃপক্ষ

 

Brother IT Digital

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর বিষয়ে তদন্ত করে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওটির কোনো অংশই লক্ষ্মীপুর জেলা কারাগারের নয়।

মঙ্গলবার (২৮ জুলাই) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গণমাধ্যমের ফেসবুক পেজে ‘কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে এক ব্যক্তিকে মোবাইল ফোনে অপর একজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। পোস্টে ভিডিও কলটি কারাগারের বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে অনুসন্ধান করে কারা কর্তৃপক্ষ নিশ্চিত হয়, ভিডিওটির কোনো অংশই লক্ষ্মীপুর জেলা কারাগারের নয়।

মো. জান্নাত-উল ফরহাদ বলেন, গত ২০ জুলাই হাজতি নম্বর ১৯৪৬/২৬ মির্জা আশরাফুজ্জামান ওরফে রাসেল এবং হাজতি নম্বর ২৪৪২/২৬ মো. নাঈম হোসেন সন্ত্রাস দমন আইনের একটি মামলায় কারাগার থেকে হাজিরার উদ্দেশ্যে লক্ষ্মীপুর আদালতে যান।

সেখানে অবস্থানকালে তারা ভিডিও কলের মাধ্যমে একজন ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং অন্য একজন তা ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট বন্দিরা বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, এ ধরনের প্রপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য কারাগার সম্পর্কে জনমনে নেতিবাচক প্রভাব ফেলে। কারাগারের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা বিবেকবর্জিত ও ন্যাক্কারজনক।

এ ধরনের ভিডিও বা সংবাদ প্রচারের আগে যথাযথ যাচাই-বাছাই না করা এবং সরকারের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি প্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কোনোভাবেই কাম্য নয়। এটি প্রচলিত আইনেরও পরিপন্থি।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি সংশ্লিষ্ট বন্দিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কারা নিরাপত্তা নিশ্চিতে তারা সবসময় সচেষ্ট এবং এ ধরনের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করে।                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

1

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ

2

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরে ১৩ সমঝোতা স্মারক

3

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

4

নকল সার-কীটনাশক জব্দ করার দুই সপ্তাহে মাথায় মালামাল চুরির অ

5

জ্বালানি খাতের নিয়ন্ত্রণ মাফিয়াদের হাতে দেওয়ার পাঁয়তারা: নাহ

6

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

7

৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপ

8

চ্যানেল ভোলায় সংবাদ প্রচারের পর সড়ক সংস্কার করলেন অ্যাডভোকেট

9

৯ বছরের আরহাম ১০ মাসেই পুরো কোরআনের হাফেজ

10

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধর, থানায় মামলা

11

বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ

12

ভোটার নিবন্ধনে অনিয়ম: উপজেলা নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

13

জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

14

এলপিজির দাম সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

15

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

16

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

17

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

18

ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়ল

19

গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত, বাতিল হতে পারে সংসদ সদস

20