আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের ২০ দিনের মাথায় ‘মামার’ সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী

 

Brother IT Digital

জামালপুরের মেলান্দহে বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকারসহ বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মেলান্দহ পৌরসভার বর্জ্যবাহী গাড়ির চালক এমদাদুল হক অরচনের বিরুদ্ধে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এ ঘটনায় অভিযুক্ত অরচন মিয়া ও বিএনপি নেতার স্ত্রীকে প্রতারণা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে করা মামলায় আদালত সোর্পদ করেছে মেলান্দহ থানা পুলিশ। 

এর আগে, এদিন ভোর রাতে জামালপুর পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে অরচনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমিকেও গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার এমদাদুল হক অরচন (৪৫) উপজেলার শাহজাদপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি সুমি আক্তারের কথিত মামা হিসেবে পরিচিত। 

অপরদিকে সুমি আক্তার (২৭) কামদেববাড়ী এলাকার শাহিন মন্ডলের মেয়ে। ভুক্তভোগী মো. সুজন সুজন ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দক্ষিন ঝাউগড়া এলাকার মৃত ময়ুর আলী ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সুমি আক্তারের সঙ্গে রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে হয় সুজনের। বিয়ের সময় স্ত্রীকে দুটি স্বর্ণের আংটি, একটি চেইন, এক জোড়া বালা ও এক জোড়া কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার দেন তিনি। এসব অলংকারের আনুমানিক মূল্য ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।

সুজনের অভিযোগ, বিয়ের পর থেকেই সুমির পাতানো মামা অরচন তাকে বিভিন্নভাবে প্ররোচিত করে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সুজন বাড়িতে না থাকার সুযোগে অরচন সেখানে গিয়ে সুমিকে তার বাবার বাড়িতে যাওয়ার কথা বলেন। এ সময় সুজনের মা ছেলের বাড়ি ফেরার পর সুমিকে যেতে বললেও তিনি অরচনের সঙ্গে চলে যান। 

ওই রাতে স্ত্রীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পান সুজন। 

পরদিন ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে শ্বশুরবাড়িতে পাঠালেও সেখানে সুমিকে পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে অরচনের সঙ্গে তার চলে যাওয়ার বিষয়টি জানতে পারেন বলে দাবি করেন সুজন।

পরে বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিলে শুক্রবার ভোর রাতে অরচনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমিকেও গ্রেপ্তার করে পুলিশ।

কান্নাজড়িত কণ্ঠে বিএনপি নেতা সুজন জানান, বিয়ের মাত্র ২০ দিনের মাথায় সে আমার সঙ্গে এমনটা করবে, তা কল্পনাও করিনি। কত আশা নিয়ে তাকে ঘরে এনেছিলাম। অথচ এত অল্প সময়ের মধ্যেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কখনো ভাবিনি। বিয়ের সময় তাকে স্বর্ণালংকারও দিয়েছিলাম। এখন সবকিছু মিলিয়ে আমি ভেঙে পড়েছি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় করা মামলায় এমদাদুল হক অরচন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

1

লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

2

সবার আগে বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নি

3

অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভ

4

গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে

5

চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

6

ভরা মৌসুমেও ভোলার নদীতে নেই ইলিশ, দিশেহারা অর্ধলক্ষাধিক জেলে

7

শশিভূষণ মানবিক টিমের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

8

৯৬ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

9

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

10

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

11

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকারে ভোলায় এনপিবি নিউজের প্রথ

12

দীর্ঘ অপেক্ষার অবসান, ভোলা-ঢাকা নৌপথে সরকারি ফেরির যাত্রা শু

13

জাপানে ‘মুকোয়োশি’: ঘরজামাই নয়, পরিবারের আইনগত উত্তরসূরি

14

মনপুরায় বাজুসের ২৩ সদস্যের নতুন কমিটি গঠন

15

বিনা চিকিৎসায় আর কারও মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

16

এনসিপির গাড়িবহর আটকে দিলো পুলিশ, নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি

17

মন্ত্রীর পদত্যাগেও থামছে না ‘তেলাপোকা পার্টি’, আরও ৩ দাবি

18

টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার

19

তজুমদ্দিনে গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা গফুর বহিষ্কার

20