আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় ঝুঁকিপূর্ণ ভবনে ৪৮৭ শিক্ষার্থীর পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

 

Brother IT Digital

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার উত্তর সাকুচিয়া মহিলা দাখিল মাদ্রাসার একমাত্র দ্বিতল ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ, পিলার ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে বিভিন্ন স্থানে রড বেরিয়ে গেছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ায় স্যাঁতসেঁতে পরিবেশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ এ ভবনেই বাধ্য হয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে মাদ্রাসাটিতে ৪৮৭ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক-শিক্ষিকা ও পাঁচজন কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠানে একটি জরাজীর্ণ দ্বিতল ভবনের পাশাপাশি একটি টিনশেড ভবনও রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দ্বিতল ভবনের বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়েছে। দেয়াল ও পিলারের পলেস্তারা উঠে গিয়ে কোথাও কোথাও রড বেরিয়ে এসেছে। বারান্দাসহ ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন ও ক্ষয়। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে বই-খাতা ও শিক্ষা উপকরণ নষ্ট হওয়ার পাশাপাশি যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা এয়াকুব আলী হান্নান বলেন, “দীর্ঘদিন ধরেই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এখানেই ক্লাস নিতে হচ্ছে। বর্ষা মৌসুমে ছাদ দিয়ে নিয়মিত পানি পড়ে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার জন্য দ্রুত নতুন ভবন নির্মাণ প্রয়োজন।”

দশম শ্রেণির শিক্ষার্থী আলিসা আক্তার জিনুক বলেন, “ভবনের অবস্থা দেখে প্রতিদিনই ভয় লাগে। ক্লাস চলাকালে কখন ভবনের কোনো অংশ খসে পড়ে, সেই আতঙ্ক থাকে। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ায় বই-খাতা ভিজে যায়। এতে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।”

নবম শ্রেণির শিক্ষার্থী আকলিমা আক্তার রিংকু বলেন, “ক্লাস করার সময় অনেক সময় মনে হয় ভবনের কোনো অংশ ভেঙে পড়তে পারে। আমরা আতঙ্কের মধ্যে থাকি। দ্রুত নিরাপদ শ্রেণিকক্ষের ব্যবস্থা করার দাবি জানাই।”

মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রহিম মোল্লা ও সিনিয়র শিক্ষক মাওলানা মিজান বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করাতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সবসময় উদ্বেগের মধ্যে থাকতে হয়। ভবনটি দ্রুত সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে মনপুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “এই মুহূর্তে আমার কাছে কোনো বাজেট নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে পারেন। আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। জেলা প্রশাসক স্যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির এমন বেহাল দশা থাকলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ অথবা প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

1

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

2

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

3

মনপুরায় বাজুসের ২৩ সদস্যের নতুন কমিটি গঠন

4

নবীদের জীবন থেকে পাওয়া ৫ শিক্ষা

5

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

6

রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব

7

ড্রিংকস করে অসুস্থ হয়ে পড়েন সেই তরুণী, অতঃপর

8

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে টিউবওয়েল নির্মাণ শ্রমিক নিহত

9

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ বোরহা

10

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

11

চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

12

দৌলতখানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

13

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

14

ফুটপাতে খাবার বিক্রি করলেও নিতে হবে নিবন্ধন

15

৫ আগস্ট সেনা সদরের বৈঠকের সেই আলোচনা প্রকাশ করলেন আসিফ নজরুল

16

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

17

ভোলায় রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

18

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হ

19

ভোলায় ইসলামী আন্দোলন নেতার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, পদ স্থগিত

20