আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, দুই এজেন্সি সিলগালা

 

Brother IT Digital

আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আগেই কর্মী নিয়োগের নামে প্রতারণার ফাঁদ পেতেছে রাজধানীর একটি রিক্রুটিং এজেন্সির অফিস।

গ্রামাঞ্চলের সহজ-সরল বিদেশগমনেচ্ছুক কর্মীদের দালালদের মাধ্যমে নয়াপল্টনস্থ চায়না টাউনে অবস্থিত প্রতারক এজেন্সির অফিসে ডেলিগেট এনে ইন্টারভিউ নেয়ার ফাঁদ পেতেছিল।

ঘটনাটি আঁচ করতে পেরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর তাৎক্ষণিক নির্দেশে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামক রিক্রুটিং এজেন্সিতে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় অফিসটি সিলগালা করা হয় এবং নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিদেশগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেওয়া ৩ (তিন) বক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না। যারা নিয়ম অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

জব্দকৃত পাসপোর্টসমূহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া এবং সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার রাখবে।

বায়রার সদস্য ও শিখা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো.জাহাঙ্গীর আলম বলেন, সম্ভাবনাময় মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে চালু হবার আগেই প্রতারনার ফাঁদ পেতেছে সংঘবদ্ধ চক্র কর্মী নিয়োগের নামে অবৈধভাবে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে।

তিনি প্রবাসী মন্ত্রী ও বিএমইটি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ত্রিপল এ ওভারসিজে অভিযান চালিয়ে প্রতারক এজেন্সিকে সিলগালা করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ওপরে ৯ নদীর পানি, বন্যার আশঙ্কা

1

বিক্ষোভে উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা দিলেন মোদি

2

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

3

ভারতের বিদ্যুৎ কিনতে এবার দিতে হবে ‘সেটেলমেন্ট চার্জ’

4

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

5

প্যাকেটজাত খাদ্যে লবণ-চিনি-ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখের দ

6

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

7

নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত

8

জলাবদ্ধতা নিরসনে চরফ্যাশনে খালের বাঁধ অপসারণ

9

সেপ্টেম্বর শুরুর আগেই পে-স্কেলের গেজেট নিয়ে নতুন তথ্য

10

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

11

সংসদে আরও ৫টি স্থায়ী কমিটি গঠন, কে কোন দায়িত্বে?

12

ব্যাংক-বিকাশ-নগদ-রকেটের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

13

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

14

চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিল চোর

15

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

16

বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি, মামলার নিষ্পত্তিতে ৬৮ হাজার

17

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফের রাজপথে আন্দোলনের দাবানজ

18

চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ

19

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

20