আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতি মিনিটে গুগলের আয় কত জানেন?

 

Brother IT Digital

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রতিনিয়ত কোনো না কোনো কিছু গুগলে সার্চ করছেন। আপনি ফ্রিতে তো গুগল ব্যবহার করেন কিন্তু জানেন কি, গুগলের কীভাবে আয় হয়? জানলে অবাক হবেন বিশ্বের অন্যতম ধনী টেক সংস্থা গুগল ফ্রি পরিষেবা দিয়েও প্রতি মিনিটে ২  কোটি টাকা আয় করে। বর্তমানে বিশ্বের সব চেয়ে ধনী কোম্পানিগুলোর তালিকায় প্রথমে রয়েছে গুগল।

যেভাবে আয় করে গুগল

কোম্পানির পক্ষ থেকে একাধিক পেইড সার্ভিস রয়েছে। যার জন্য ইউজারদের জন্য টাকা চার্জ করে গুগল। যদিও যারা সেটি ব্যবহার করতে চান তারা এড়িয়ে যেতে পারেন (যেমন- গুগল ওয়ান, গুগল জেমিনি ইত্যাদি)। এই পেইড সার্ভিস থেকে একটা মোটা টাকা আয় করে কোম্পানি।

গুগলে সাধারণত কোনো কিছু জানার জন্য সার্চ করে থাকে ব্যবহারকারীরা। আর এই সার্চ করার সময় একাধিক আর্টিকেল এবং বিজ্ঞাপন আসে। সেই বিজ্ঞাপনগুলো দেখার জন্য সংস্থাগুলো থেকে মোটা অঙ্কের টাকা পায় গুগল।

এছাড়াও গুগল ক্লাউড এবং প্রিমিয়াম কনটেন্ট রয়েছে যেখান থেকে টাকা উপার্জন করে সংস্থাটি। গুগল ক্লাউডের সুবিধা নেওয়ার জন্য অনেকেই মাস গেলে কয়েক লাখ টাকা খরচ করেন। এগুলোর পাশাপাশি ইউটিউব থেকেও বিপুল পরিমাণ টাকা উপার্জন করে গুগল।

গুগলের আয়ের অন্যতম মাধ্যম ইউটিউব, এই অ্যাপ সব অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট হিসাবে থাকে। তাই ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। ইউটিউবে ফ্রি এবং পেইড দুই পরিষেবা রয়েছে। পেইড পরিষেবাকে বলা হয় ইউটিউব প্রিমিয়াম। সেখান থেকে একটি নির্দিষ্ট টাকা আয় করে সংস্থা।

আবার ইউটিউবে যে বিজ্ঞাপন দেখতে পান সেখান থেকেও টাকা আয় করে গুগল। বিপণন সংস্থাগুলো বিজ্ঞাপন দেখানোর জন্য ইউটিউবকে মোটা অঙ্কের টাকা দেয়।  আপনি ফ্রিতে ব্যবহার করলেও বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের টাকা আয় করে ঘরে আনে সুন্দর পিচাইয়ের কোম্পানি। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

1

ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি

2

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

3

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার

4

ভোলায় সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন মা, অঝোরে কাঁদছে স্বা

5

দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ১৬০ স্বর্ণের বার উদ্ধার, তদন্

6

কমার পরে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

7

আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

8

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

9

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত:

10

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

11

ফের আলোচনায় সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’

12

থ্রি-পিস পরে নৃত্য করা সেই বিএনপি নেতা বহিষ্কার

13

মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত

14

নামছে আরও ১০০ পিংক বাস

15

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ

16

ভোলায় পিস্তল, জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

17

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

18

চলতি বছরেই ঘূর্ণিঝড়ের ও টানা ১০ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

19

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

20