আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসক সংকটে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগে ৩ লাখ মানুষ



মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটের কারণে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তাহীনতার অভিযোগের পাশাপাশি দীর্ঘদিনের জনবল সংকটে প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও ভেঙে পড়তে পারে।

রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, তীব্র গরম ও বৈরী আবহাওয়ার মধ্যেও চিকিৎসা নিতে শত শত রোগীর ভিড়। তবে বিপুল সংখ্যক রোগীর বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র কয়েকজন চিকিৎসক। ফলে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অনেকে চিকিৎসা না পেয়েই ফিরে যাচ্ছেন।

সরেজমিনে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাবে ডায়রিয়া, ঠান্ডাজনিত রোগসহ অনেক সাধারণ রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমনকি জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হওয়া রোগীদেরও ভোলা সদর বা বরিশালে রেফার করা হচ্ছে।

এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা ব্যয় কয়েকগুণ বেড়ে যাচ্ছে। অনেকের পক্ষে অতিরিক্ত যাতায়াত ও চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা দ্রুত চিকিৎসক নিয়োগ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসিকে ফোন দিলেই বলেন, ‘টেক্সট মি প্লিজ‎’

1

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

2

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রো

3

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

4

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

5

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

6

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চাইল দুদক

7

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা চাইলেন তরুণ

8

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

9

হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দ

10

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমা

11

ভোলা–বরিশাল সেতু প্রকল্পে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ উ

12

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

13

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

14

বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, ১১ মাসে শোধ ৪১৩ কোটি ডলার

15

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

16

কাঁচামরিচের দামের ঝালে পুড়ছে সাধারণ ক্রেতা

17

ভোলায় পুলিশ কনস্টেবলের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার

18

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

19

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্য

20