আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শপথ বাক্যে যা পাঠ করেন রাষ্ট্রপতি

 

Brother IT Digital

বঙ্গভবনে শুক্রবার (২১ আগস্ট) রাতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে স্পিকার তাতে অনুমোদন দেন। শপথ অনুষ্ঠান শেষে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন এতদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের আগে শপথ বা দৃঢ় ঘোষণা করতে হয়। শপথ অনুষ্ঠানে নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন—

‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ় চিত্তে ঘোষণা করছি যে, আমি আইন অনুযায়ী রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিবো। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিবো। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিবো এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিবো।’

রাষ্ট্রপতির এই শপথের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। শপথে রাষ্ট্রপতির সংবিধান রক্ষা, রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং ভীতি, অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের ঊর্ধ্বে থেকে আইন অনুযায়ী সবার প্রতি যথাযথ আচরণের অঙ্গীকার প্রতিফলিত হয়।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ডকোষের ব্যথা দূর করার পদ্ধতি জেনে নিন

1

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

2

পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শি

3

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

4

বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, আহত ৪

5

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারী সমর্থক

6

বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি, ৫ গাছসহ গ্রেপ্তা

7

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

8

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা

9

ব্যাংক-বিকাশ-নগদ-রকেটের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

10

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

11

গাজায় প্রথম দিন বিদ্যালয়ে গিয়েই নিহত ৮ বছরের কন্যাশিশু ওয়াফা

12

ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

13

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস কেনাবেচার টাকা নিয়ে বিরোধ, হাতাহাতিতে এ

14

প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না: আসিফ মাহমুদ

15

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

16

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের সুখবর দিলেন শিক্ষাম

17

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

18

আমার নসিবে জাহান্নাম থাকলে আমি যাব

19

ভোলায় ১ লাখ ৪৩ হাজার জেলে পরিবারের জন্য ৩৫৯১ টন ভিজিএফ চাল ব

20