আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

 

Brother IT Digital

জেএম. মমিন, বোরহাউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া গুণী শিক্ষকদের সম্মাননা জানাতে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অবসরপ্রাপ্ত অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অফিস সহায়কে 'বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ হাবিব উল্ল্যাহ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোঃ আশ্রাব আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাত হোসেন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কাজী ফিরোজ, শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন, মোসলেউদ্দিন, বিমল সেন, জাকির হোসেন, হাসনাইন, রিয়াদ হোসেন প্রমুখ সহ বিভিন্ন শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্ মো: নোমানকে আনুষ্ঠানিক বিদায় সম্মাননা জানানো হয় এর পাশাপাশি দীর্ঘকাল শিক্ষকতা ও সেবায় যুক্ত থাকা অন্যান্য প্রবীণ শিক্ষক ও কর্মচারীদেরও সংবর্ধিত করা হয়। সংবর্ধনা পাওয়া অন্যান্য বিদায়ী শিক্ষকরা হলেন, সহকারী প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, হিসাব বিজ্ঞানের সিনিয়র শিক্ষক মো: শাহাজল হক, ধর্মীয় শিক্ষার সিনিয়র শিক্ষক মাওলানা জিল্লুর রহমান, কৃষি শিক্ষার সিনিয়র শিক্ষক জনাব নিখিল চন্দ্র দে এবং বিজ্ঞানের সিনিয়র শিক্ষক খাদিজা নাছরিন। এছাড়াও এই আয়োজনে বিদায় সংবর্ধনা গ্রহণ করেন সামাজিক বিজ্ঞান বিষয়ের তিন সিনিয়র শিক্ষক যথাক্রমে মো: শাহে আলম, নায়না পারভীন ও মো: শফিকুল ইসলাম, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ক্ষুদিরাম চন্দ্র দে এবং বিদ্যালয়ের অফিস সহায়ক মো: আলমগীর।

বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাদের সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ কামনা করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামুনুল হককে নিয়ে এমপির বক্তব্য এক্সপাঞ্চ, নিজের মন্তব্যও বা

1

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

2

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

3

আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যা, বিক্রি করে কেনেন বাটনফোন

4

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

5

আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে

6

হাসনাতকে জুলাই অভ্যুত্থানের ‘খলনায়ক’ বললেন রাশেদ

7

যে ফল নিয়ে আনন্দ করার কথা, সেটিই এখন রেজার পরিবারের বেদনা

8

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

9

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

10

ভোলায় দুই মাসেও শুরু হয়নি সেতু নির্মাণ, দুর্ভোগে দুই ইউনিয়নে

11

লালমোহনে জেলেদের ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

12

ভোলায় গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি

13

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

14

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কি

15

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

16

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ; ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রা

17

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না

18

চরফ্যাশনে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

19

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট

20