আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ভোলায় গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, জনগণের মৌলিক চাহিদা পূরণ, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অযৌক্তিক বিদ্যুৎ বিল আদায় বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের অন্যতম দায়িত্ব। কিন্তু এসব বিষয়ে কার্যকর উদ্যোগের অভাবে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে বলে অভিযোগ করা হয়।

এ সময় পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— গ্যাস সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এসব দাবি বাস্তবায়িত হলে জনদুর্ভোগ কমবে, জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোটের ভোলা জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. হারুনুর রশিদ, এনসিপি ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, এনসিপি জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমির হোসাইন, ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মো. রুহুল আমিনসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার চিত্রা হরিণ, সংরক্ষিত বনাঞ্চলে অব

1

মহারাষ্ট্রে হোটেলে দেহব্যবসার সন্ধান, উদ্ধার টেলিভিশন অভিনেত

2

ভারতে গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন সেই পাইলট

3

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

4

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

5

১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষ

7

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

8

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

9

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা

10

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

11

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে দুই প্রশ্ন ঢাকার

12

জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ ন

13

অস্ত্রের মুখেও থামেনি আন্দোলন, একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু

14

একাদশ-দ্বাদশে হিসাববিজ্ঞান পাঠদানে পরিবর্তনের প্রস্তাব

15

লালমোহনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

16

ভোটে দাঁড়াবেন বলে ওমরা করতে যাচ্ছেন হিরো আলম

17

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

18

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

19

পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া প্রেসে

20