আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল



চ্যানেল ভোলা: অবশেষে সিলগালা করে রাখা শিশু ওয়ার্ডের চাবি ফিরে পেয়েছে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওয়ার্ডটির চাবি বুঝে পাওয়ার পর সেখানে মেরামতকাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সিলগালা করা শিশু ওয়ার্ডের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল বলেন, “গত মঙ্গলবার শিশু ওয়ার্ডের চাবি আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা ওয়ার্ডটির মেরামতকাজ শুরু করেছি। পাশাপাশি হাসপাতালের অন্যান্য ওয়ার্ডেরও সংস্কারকাজ চলছে।”

তিনি আরও বলেন, “হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে আমরা প্রয়োজনীয় সব মেরামতকাজ সম্পন্ন করছি।”

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনার পর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন। একই দিন স্বাস্থ্য অধিদপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ওয়ার্ডে ‘শ্বাসরুদ্ধকর পরিবেশের মতো পরিস্থিতি’ পাওয়া গেছে বলে জানানো হয়।

পরবর্তীতে ৪ জুন প্রকাশিত তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং দায়িত্বরত নার্স ও স্টাফদের অবহেলার বিষয় উঠে আসে। প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালকে ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’—মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ৭ জুনের মধ্যে জবাব দিতে বলা হয়।

পরবর্তীতে ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক নয়। এরপর ‘মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। একই সঙ্গে ওই আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই হাসপাতালটি সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এ বিষয়ে নানা মন্তব্য করা হয়।

সবশেষ গত ২৮ জুন জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। তিনি বলেন, “অনেকেই বলেছেন, সেখানে ২০০-২৫০ টাকায় ডায়ালাইসিস হয়, সেটি সত্য। কিন্তু মাথাব্যথা হলে যেমন মাথা কেটে ফেলা যায় না, তেমনি যারা ভুল করেছেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা লাইসেন্স স্থগিত করেছি, হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নিইনি।”

তবে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে লাইসেন্সের বর্তমান অবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ব্রাজিল হারলেই মাথা ন্যাড়া করে দল ছাড়ার ঘোষণা ব্রাজিল

1

মনপুরায় বাজার উন্মুক্ত, তবুও কমেনি নিত্যপণ্যের দাম

2

আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস

3

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

4

ভোলায় গাছের চাপায় প্রাণ হারালেন যুবক

5

প্রেমের টানে চীন থেকে কসবায়, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে

6

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

7

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

8

ইলিশ মিলছে না মেঘনা নদীতে, জেলেদের চোখে হতাশা

9

ভোলায় জেলের জালে ২ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার টাকায় বিক্রি

10

বাড়ির গেটে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে য

11

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

12

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হ

13

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

14

জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ ন

15

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

16

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন বাংলাদেশের

17

কুমিল্লার নতুন ডিসি ভোলার কৃতিসন্তান রোজী আকতার

18

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

19

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

20