আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তারা এখন বিএনপি সেজেছে

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: অতীতে যারা শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে, তারা এখন বিএনপি সাজছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই জাতির কাছে দায়বদ্ধতা আছে।

‎রোববার (২৮ জুন) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে যারা ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে এসএসসি ও এইচএসসি পাস করেছেন তাদের অনেকে বর্তমানে ভালো অবস্থানে রয়েছেন।

শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। প্রশ্নপত্র ফাঁস হবে না। কেউ যদি বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়ায়, নতুন আইনের আওতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পরীক্ষায় নকল বন্ধের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এটি শুধু হেলিকপ্টার বা অভিযান চালিয়ে সম্ভব হয়নি। এবার প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার কারণে নকল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আর সিসিক্যামেরার মাধ্যমে পরীক্ষাকেন্দ্রগুলো ডিজিটালি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিক্ষক সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সংকট গত তিন মাসে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের সমস্যা।

শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২ জুলাই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। জুলাইয়ের পর শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

এ সময় ডিজি অফিসে বসে দালালি করার দিন আর নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে, শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, বিগত সরকারের সময়ে সেখানে বড় ধরনের অনিয়ম হয়েছে।

কারিগরি শিক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে টিভিইটি (টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড যদি একসঙ্গে প্রশ্নপত্র তৈরি করতে পারে, তাহলে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডও আগামীতে সাধারণ বিষয়ের অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নে যুক্ত হবে।

সভায় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে সিদ্দিক মাতব্বরের নির্বাচনী গণসংযোগ

1

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

2

চরফ্যাশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে বিনাম

3

মেঘনায় জেলের জালে উঠল ২৫ কেজির বিশাল কোরাল

4

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন

5

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত

6

যে কারণে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা

7

প্রধানমন্ত্রীর ইশারায় সব চলে, তাহলে দুর্নীতি বন্ধ হয় না কেন:

8

২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষম

9

কেক কেটে ‘শিকারি’-এর সাফল্যে উদযাপন জায়েদ খানের

10

মনপুরায় জমি দখল করে ঘাস বিক্রির অভিযোগ

11

কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

12

দেশজুড়ে বিদ্যুৎ নিয়ে সুখবর

13

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

14

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

15

৫৬ টাকা ফিতে প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি পাবেন ৫৩৮ জন

16

লালমোহনে ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা

17

বিএনপিতে বড় রদবদল, ফখরুলের ৪ পদে আলোচনায় চার নেতা

18

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

19

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি

20