আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ে প্রয়োজন

 

Brother IT Digital

মো:মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক দৃষ্টিপ্রতিবন্ধী (অন্ধ) ব্যক্তির পরিবার এখনো ঝড়-বৃষ্টি আর মৃত্যুভয়ের মধ্যেই দিন কাটাচ্ছে। স্ত্রী সাহেরা বেগম ও তিনটি ছোট সন্তানকে নিয়ে তিনি সরকারি কলোনির একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন, যা দীর্ঘদিন ধরেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

প্রায় দুই মাস আগে এই অসহায় পরিবারের জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কয়েকজন সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় প্রায় ১৩ হাজার টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে।

সেই অর্থ দিয়ে নতুন একটি ছোট ঘরের নির্মাণকাজ শুরু হলেও অর্থসংকটের কারণে কাজ শেষ করা যায়নি। বর্তমানে কিছু টিন বসানোর পরই নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঘরের বেড়া, বাকি চালের টিন, প্রয়োজনীয় নির্মাণসামগ্রী এবং মিস্ত্রির মজুরির অর্থের অভাবে গত দুই মাস ধরে ঘরটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

এদিকে চলমান বর্ষা মৌসুমে প্রতিটি ঝড়-বৃষ্টির রাতে পরিবারটিকে বাধ্য হয়ে পুরোনো ঝুঁকিপূর্ণ ঘরেই আশ্রয় নিতে হচ্ছে। বিশেষ করে তিনটি ছোট শিশুকে নিয়ে তাদের প্রতিটি রাত কাটছে আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে।

পরিবারটির সদস্যদের ভাষ্য, ঘরটি সম্পূর্ণ করতে মোট প্রায় ২২ হাজার টাকা প্রয়োজন। এর মধ্যে ইতোমধ্যে ১৩ হাজার টাকা সংগ্রহ হলেও এখনো প্রায় ৮ হাজার টাকার ঘাটতি রয়েছে।

স্থানীয় সচেতন মহল ও সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পরিবারটির জন্য একটি নিরাপদ বসতঘর নির্মাণে এগিয়ে আসার। সবার সম্মিলিত সহযোগিতায় এই বর্ষার মধ্যেই তিনটি শিশুর মাথার ওপর একটি নিরাপদ ছাদ নিশ্চিত করা সম্ভব বলে আশাবাদী পরিবারটি।

বিকাশ নাম্বার -01725378462


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

1

সাবেক সঙ্গীর প্রোফাইল দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে

2

বৃষ্টির পানিতে নিঃস্ব চরফ্যাশনের প্রবাস ফেরত রফিক

3

চরফ্যাশনে ৩৫ হাজার জেলেকে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

4

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

5

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

6

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা

7

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

8

মেঘনার অতিজোয়ারে ভোলার উপকূল প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

9

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

10

যেভাবে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ

11

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফা

12

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

13

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

14

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

15

মরণফাঁদে দুলারহাট-হাজিরহাট মহাসড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

16

‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উ

17

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

18

জিলাপি নিয়ে মারামারি করে হাসপাতালে বিএনপি নেতা

19

মনপুরায় মসজিদের ভেতর শিক্ষককে মারধরের অভিযোগ

20