আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির গদি মোটা হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

 

Brother IT Digital

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির গদি মোটা হয়ে গেছে। এখন জনগণকে তা‌দের গোনার সময় নেই। সং‌বিধান সংস্কার না হ‌লে যেকোনো মুহূর্তে জনগণ এই সংবিধানের বিরুদ্ধে ফুঁসে উঠবে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচিতে এ কথা বলেন তি‌নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএন‌পি ভো‌টের আগে বল‌ছিল তোমরা ভোট দাও, আমরা ভোটের পর সংস্তার বাস্তবায়ন করব। ইলেকশ‌নের প‌রে বিএন‌পির গ‌দি মোটা হ‌য়ে গি‌য়ে‌ছে। এখন আর জনগন‌কে গোনার টাইম নাই তাদের। সেই জনগন আর বাংল‌দে‌শে নেই, দে‌শের জনগন শেখ হা‌সিনা‌কে গদি‌তে আগুন লাগায় দি‌য়ে‌ছিল।

তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সরকার পরিচালনা করা হচ্ছে। ফ‌লে দে‌শের মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ‌্য করে তিনি ব‌লেন, তিনি (তা‌রেক রহমান) বিজেপি সরকারের মডেল অনুসরণ করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন দলের নেতাদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদ কমিটিসহ নানা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেছে। জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে ‘কু-সংস্কার’ বাস্তবায়নের জন্য একটি সমঝোতা কমিটি গঠন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

পাটওয়ারী বলেন, য‌দি বাংলা‌দে‌শে সংস্কার বাস্তবায়ন না হয়, বাঙলা‌দে‌শে‌র মানুষের ট‌্যাক্স এর টাকা দি‌য়ে যদি বিএন‌পির প‌কেট ভরা হয়, আগামীর বাংলা‌দে‌শে প্রবাসীরা রেমি‌টেন্স বন্ধ কর‌বে, শ্রমিকরা কলকারখানা বন্ধ কর‌বে। সংস্কার ছাড়া আবু সাইদের র‌ক্তের প্রতি‌শোধ ছাড়া বাংলাদেশের কো‌নো ভ‌বিষৎ নেই।

তিনি নুরুল হক নুর, রাশেদ খান, ‘আম জনতা’র তারেক এবং আন্দালিব রহমান পার্থের উদ্দেশে বলেন, নতুন স্বৈরাচার তারেক রহমানের সঙ্গী হবেন না।

হুমকি-ধমকির জবাবে তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, হুমকি দিয়ে লাভ নেই। আমরা সেই জাতি, যারা গুলির মুখেও মাথা নত করিনি। আগামীর বাংলাদেশের লড়াইয়ে আমরা জনগণের পাশে থাকব।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এম‌পি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দল‌টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জেলা ও উপ‌জেলার নেতৃবৃন্দ।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

1

হাসপাতালে রোগীর মাথায় ভেঙে পড়ল ছাদ!

2

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

3

আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন: লুবাবা

4

তিন বেলা খাবার জোটে না, একবেলা মরিচ-পানি ভাতেই দিন কাটে মইফু

5

ড্রিংকস করে অসুস্থ হয়ে পড়েন সেই তরুণী, অতঃপর

6

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমা

7

যে কারণে গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দে

8

রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছতে গিয়ে জুলাইযোদ্ধা আয়াসসহ আটক ৩

9

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

10

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

11

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক

12

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেল

13

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা-বিঘ্ন চায় না সরকার: তথ্যমন্ত্রী

14

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘ

15

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত: রি

16

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

17

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

18

ভাইরাল নাচের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা

19

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

20