আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

 

Brother IT Digital

চলতি ২০২৬-২৭ অর্থবছর কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৫৩.৮৫ শতাংশ বৃদ্ধি করে ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে ছিল ৩৯ হাজার কোটি টাকা। এটি এক বছরের ব্যবধানে বৃদ্ধির রেকর্ড।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬০ হাজার কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

গত অর্থবছরে (২০২৫-২৬ অর্থবছর) এই লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা। যা তার আগের বছর ছিল ৩৮ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তা নিশ্চিত করতে এ বছরের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষিখাতে বিনিয়োগ উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য। কৃষি ও পল্লী খাতে পর্যাপ্ত ঋণ সরবরাহের মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনীতি গঠনে এ নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর দীঘল বাগানে ঢুকলেই মিলিয়ে যায় মোবাইল নেটওয়ার্ক

1

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

2

২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যার শঙ্কা, বাড়বে নদ-নদীর পানি

3

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রম

4

ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার

5

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

6

৭ মাস ধরে বন্ধ সি-ট্রাক, ঝুঁকিপূর্ণ ট্রলারেই মনপুরাবাসীর যাত

7

হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দ

8

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

9

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন জিয়াউ

10

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

11

আন্দোলনে অটোরিকশা চালকদের প্রকাশ্যে মাদক সেবন

12

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের তদন্তে যা বললেন শফিকুল

13

টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

14

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

15

ভোলায় বাড়ছে ডেঙ্গু, আক্রান্তদের বড় অংশই ঢাকা-চট্টগ্রাম ফেরত

16

তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে বৃদ

17

নতুন পে স্কেলে প্রাথমিকের শিক্ষকরা কত বেতন পাবেন

18

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

19

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

20