আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

লঞ্চঘাটে পৌঁছাতেই হাঁটুসমান পানি, দুর্ভোগ যেন মনপুরাবাসীর নিত্যসঙ্গী

 

Brother IT Digital

মো. মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরা উপজেলার রাজধানী ঢাকার সঙ্গে নৌ-যোগাযোগের প্রধান মাধ্যম রামনেওয়াজ লঞ্চঘাটের একমাত্র সংযোগ সড়ক প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। এতে ঢাকাগামী ও ঢাকাফেরত যাত্রী, ব্যবসায়ী ও শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঢাকা থেকে আসা একটি লঞ্চ ঘাটে পৌঁছালে দেখা যায়, সংযোগ সড়ক হাঁটুসমান পানিতে ডুবে রয়েছে। ফলে শতাধিক যাত্রীকে পানি মাড়িয়ে ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হয়। অনেককে ভ্যানগাড়ি, স্পিডবোট ও ছোট নৌকার সাহায্যে পারাপার হতে দেখা যায়।

যাত্রীরা জানান, প্রতিদিনের এ দুর্ভোগে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে মালামাল ওঠানামার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং পণ্য নষ্ট হয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ২০২৪ সালের ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত সড়কটি এক বছরের বেশি সময়েও স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। ফলে প্রতিটি জোয়ারে দুর্ভোগ বাড়ছে।

বিআইডব্লিউটিএর কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, সমস্যাটি কর্তৃপক্ষের নজরে রয়েছে। সংস্কারকাজের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে।

স্থানীয়দের দাবি, মনপুরার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

1

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহি

2

ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজন গ্রেফতার

3

শেখ হাসিনাকে দেশে ফেরার অনুরোধ সোহেল তাজের

4

‘তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও বিশ্বের সম্পদ হবে

5

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, নিখোঁজ ১

6

বৈরী আবহাওয়ার দিনে এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষা

7

‘আমি নাই স্যার’, প্রকাশ্যে এলো হারুন-কাদেরের ফোনকল

8

ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি

9

জুলাই শহীদ দিবসে ভোলার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

10

জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার গুচ্ছগ্রাম, পানিবন্দী ৬০ পরি

11

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস

12

চরফ্যাশনে ভুয়া ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনা সদ

13

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?

14

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

15

প্রধানমন্ত্রীর আস্থাই সবচেয়ে বড়, নতুন দায়িত্ব পেয়ে হুমায়ুন ক

16

ভোলায় বাবার মামলায় ছেলে কারাগারে

17

হারিকেন নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন প্রধানমন্ত্রী

18

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

19

মৃত্যুর ৩০ বছর পরও রহস্যের কেন্দ্রে সালমান শাহ, মরদেহ উত্তোল

20