আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

 

Brother IT Digital

মেট্রোরেলে যাতায়াতের সময় হেডফোন বা ইয়ারফোন ছাড়া মোবাইলের স্পিকারে গান শোনা কিংবা ভিডিও দেখার অভ্যাস থাকলে এবার গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। ভারতে কার্যকর হওয়া নতুন এক নিয়মে এ ধরনের আচরণের জন্য জরিমানা ৫০০ রুপি থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২ হাজার ৫০০ রুপি করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ হাজার টাকার সমান।

সম্প্রতি মেট্রোরেলওয়ে (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২ সংশোধন করে জন বিশ্বাস (সংশোধনী) আইন, ২০২৬-এর আওতায় এ বিধান কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম গত ১৯ জুন থেকে কার্যকর হয়েছে।

প্রাথমিকভাবে ভারতের বেঙ্গালুরু ও চেন্নাই মেট্রোতে এ নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তবে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) জানিয়েছে, আইনটি দেশের সব মেট্রো পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য।

যেসব কারণে জরিমানা হতে পারে

নতুন নিয়ম অনুযায়ী, সহযাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হলে সর্বোচ্চ আড়াই হাজার রুপি জরিমানা হবে। যেসব আচরণের জন্য এই জরিমানা করা হতে পারে, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে-

স্পিকার অন করে ভিডিও চালালে এবং ইয়ারফোন ছাড়া মোবাইলে লাউডস্পিকারে ভিডিও দেখলে, মেট্রোর ভেতরে জোরে চিৎকার করলে, অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার করলে, মাতাল অবস্থায় যাতায়াত ও অশোভন আচরণ করলে, কোচের ভেতরে থুতু ফেললে কিংবা মেঝেতে বসলে, মেট্রোর কোনো সম্পত্তি নষ্ট করলে।

কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত?

বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরজুড়ে প্রায় ৫৭ হাজার যাত্রীকে স্পিকারে গান বা ভিডিও চালানোর জন্য সতর্ক করা হয়েছিল। আগে ৫০০ রুপি জরিমানার নিয়ম থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হতো। ফলে এই প্রবণতা কমছিল না। তাই এবার জরিমানার পরিমাণ এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যান্য অপরাধেও বেড়েছে জরিমানা

শুধু শব্দদূষণই নয়, মেট্রো চত্বরে অন্যান্য অপরাধের ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। নতুন আইন অনুযায়ী-মেট্রো এলাকায় অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড লাগালে কিংবা বিক্ষোভ করলে সর্বোচ্চ ১০ হাজার রুপি জরিমানা হতে পারে, অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকা বা মেট্রো ট্র্যাকে (লাইন) ঢুকলে জরিমানা হতে পারে ৫ হাজার রুপি, ট্র্যাকে প্রবেশ করে ট্রেন পরিষেবা ব্যাহত করলে অন্যান্য আইন মিলিয়ে মোট জরিমানা ২৫ হাজার রুপি পর্যন্ত হতে পারে, ভুয়া টিকিট বা পাস ব্যবহার কিংবা সরকারি নোটিশ বিকৃত করলেও ২৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার নিয়ম রাখা হয়েছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’- অপ্রতিমের মায়ের ক্ষোভ

1

শপথ বাক্যে যা পাঠ করেন রাষ্ট্রপতি

2

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯ শিক্ষার্থী

3

প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড

4

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

5

প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয়

6

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

7

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

8

আমদানির খবরে কেজিতে ৯০ টাকা কমল কাঁচা মরিচের দাম

9

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই:

10

চরফ্যাশনের কুকরী-মুকরী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে

11

আখেরি চাহার সোম্বায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রাখায়

12

পাটওয়ারীকে গ্রেপ্তার করলেই বের হবে বাসে ককটেল মারছে কারা: র

13

জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ

14

লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

15

যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে সাদিক কায়েমের ৪ দাবি

16

মাজারে গিয়ে উত্তেজিত হয়ে গেলেন অভিনেতা সমু চৌধুরী

17

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

18

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

19

বিদ্যুতের নির্ভরযোগ্যতা বাড়াতে মনপুরায় নতুন প্রকল্প

20