আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ, ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকার ঘোষণা নয়নের

 

Brother IT Digital

মনপুরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ, ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকার ঘোষণা নয়নের

মনপুরা উপজেলা প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করছেন। পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার কাজ করছে। সরকারের লক্ষ্য বাস্তবায়নে যুবদল পাশে থাকবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ভোলার মনপুরার হাজিরহাট বাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে ভোট দেওয়া বা না দেওয়া—সব নাগরিক নিরাপদ। তবে অপরাধীদের ক্ষেত্রে এ নিশ্চয়তা প্রযোজ্য নয়।

তিনি আরও বলেন, দলের অন্যায়কারী ছোট-বড় কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্টের পর অপরাধে জড়িত যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে শোকজ, কাউকে বহিষ্কার এবং কোথাও কমিটি বিলুপ্ত করা হয়েছে। সবাইকে অপরাধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

এর আগে নুরুল ইসলাম নয়ন উপজেলা সদর থেকে মনপুরা ইউনিয়নের তুলাতলী ঘাট পর্যন্ত ডাবল লেনের পাকা সড়কের উদ্বোধন করেন। এ সময় তিনি বিচ্ছিন্ন মনপুরা উপজেলার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফিরোজ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, আবদুল খালেক সেলিম মোল্লা এবং ভোলা জেলা যুবদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।

এ সময় আরও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানম

1

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

2

দৌলতখানে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক মহিষ

3

বেতুয়ায় ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট, পর্যটকদের দৃষ্টি

4

‘মেয়ের চাপে’ যশোর থেকে ঢাকায় হেরোইন আনছিলেন ৬৫ বছরের মা

5

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

6

একাধিক বিয়ের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

7

চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাঁদা দাবির মামলা: বিএনপি

8

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘ

9

তজুমদ্দিনে মায়ানমারে পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ

10

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

11

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

12

ঝড়ে লণ্ডভণ্ড ট্রলার, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জ

13

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি

14

সাংবাদিকদের কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা: তথ্যমন্ত্রী

15

জাসদ থেকে জামায়াত, এক ভিডিওতে শেষ এমপি নজরুলের রাজনৈতিক ক্যা

16

জয়ের আনন্দে চোটের দুশ্চিন্তা, রোমেরোকে নিয়ে শঙ্কায় আর্জেন্টি

17

মেঘনার তীব্র স্রোতে ইলিশায় শত শত সিসি ব্লক ধস, ঝুঁকিতে ফেরিঘ

18

৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, রয়েছে জলাবদ্ধতার সতর্কবার্ত

19

ট্রাম্প-মেলানিয়ার দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা

20