আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

 

Brother IT Digital

মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় চার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাধেরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—চরফৈজুদ্দিন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে মো. শুভ (২১) এবং মিয়া জমির শাহ বাজার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমনের ছেলে মো. শামিম (২১)। তারা দুজনই হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাধেরহাট বাজার এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই দুই যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে।

এজাহারে উল্লেখ করা হয়, আটক মো. শুভর দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো চার পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় দোকানের ওজন পরিমাপক যন্ত্রে ইয়াবাগুলোর মোট ওজন ০.৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার মধ্যে দুটি পিস রাসায়নিক পরীক্ষার জন্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় দুই ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পুলিশি জিজ্ঞাসাবাদে মো. শুভ ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। একই সঙ্গে মো. শামিম তাকে ইয়াবা বিক্রিতে সহযোগিতা করতেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

1

২০ বছরেও সংস্কার হয়নি সড়ক, ক্ষুব্ধ মনপুরাবাসী

2

জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট

3

মন্ত্রীর পদত্যাগেও থামছে না ‘তেলাপোকা পার্টি’, আরও ৩ দাবি

4

সাংবাদিক ইলিয়াস ও প্রতিমন্ত্রী নূরের ‘বাকযুদ্ধ’

5

বিএসএফকে ১ হাজার একরের বেশি জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

6

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের বিক্

7

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

8

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

9

জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে চরকুকরি-মুকরী স্বাস্থ্যকেন্দ্

10

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে কোয়ায়েড বেসরকারি প্র

11

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

12

জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক

13

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

14

ভোলায় অবৈধ তেলের গোডাউনে অগ্নিকাণ্ড

15

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

16

পে কমিশন পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্র

17

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

18

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

19

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হল

20