আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

হার্টে ছিদ্র, টাকার অভাবে চিকিৎসা বন্ধ ১৬ মাসের রোজার

 

Brother IT Digital

ভোলায় জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত ১৬ মাস বয়সী শিশু রোজা মনির চিকিৎসা অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মেয়েকে সুস্থ করতে ইতোমধ্যে ধারদেনা করে দুই লাখ টাকার বেশি খরচ করেছেন দিনমজুর বাবা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আরও চার লাখ টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই মেয়ের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন অসহায় বাবা-মা।

রোজা ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামিরালতা এলাকার দিনমজুর মো. জাহিদ ও গৃহিণী মিনারা বেগমের ছোট ও একমাত্র মেয়ে। পরিবারে তার আরও দুই ভাই রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই রোজার নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ভোলায় চিকিৎসা করিয়েও তার শারীরিক সমস্যার সমাধান হয়নি। পরে বরিশালে নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা রোজার হৃদ্‌যন্ত্রে ছিদ্র থাকার বিষয়টি শনাক্ত করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন।

মেয়ের চিকিৎসার জন্য নিজেদের জমানো টাকা খরচ করার পাশাপাশি ধারদেনাও করেছেন জাহিদ। সব মিলিয়ে ২ লাখ টাকার বেশি ব্যয় হলেও এখনো মেয়েকে সুস্থ করে তুলতে পারেননি। অর্থসংকটে বর্তমানে তার পরবর্তী চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মেয়ের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে রোজার মা মিনারা বেগম বলেন, দুই লাখের বেশি টাকা খরচ করেও মেয়েটাকে ভালো করতে পারিনি। আমার স্বামী দিনমজুর। একদিন কাজ করতে পারলে দুইদিন বেকার বসে থাকতে হয়। ছোট ছোট দুইটা ছেলে পড়াশোনা করে। হার্টে ছিদ্র থাকার কারণে মেয়েটা চোখের সামনেই কিছুক্ষণ পরপর অজ্ঞান হয়ে পড়ে, আর পুরো শরীর নীল হয়ে যায়। মা হয়ে কিছুই করতে পারছি না। ঢাকায় ডাক্তার বলেছেন, অপারেশন করালে মেয়েটা স্বাভাবিক জীবনে ফিরবে। কিন্তু অপারেশনের জন্য প্রয়োজনীয় ৪ লাখ টাকা জোগাড় করার মতো কোনো অবস্থা আমাদের নেই।

রোজার বাবা জাহিদ বলেন, হয়ত চিকিৎসার অভাবে আমার মেয়েটা মারাই যাবে। দারিদ্র্যের কষাঘাতে বাবা হয়েও মেয়ের জন্য কিছু করতে পারছি না। সরকারি সহযোগিতার জন্য ভোলা সমাজসেবায় আবেদন করেও কোনো সাড়া পাচ্ছি না। আমি আমার মেয়ের হার্ট অপারেশনের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই।

প্রতিবেশী আব্দুল্লাহ তুহিন, রনি ও ইকবাল জানান, শিশুটি জন্মগতভাবে হৃদ্‌যন্ত্রে ছিদ্র রয়েছে বলে তারা জেনেছেন। পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। এত দিন এলাকাবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী শিশুটির চিকিৎসায় সহযোগিতা করেছেন। তবে এখন তাদের পক্ষেও আর সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।

অর্থের অভাবে ১৬ মাসের রোজার চিকিৎসা যেন থেমে না যায়, সে জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি।

রোজার চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ করুন :

বাবা মো. জাহিদ

মোবাইল : ০১৩০৬-৬২২৯৬৬


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

1

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

2

বিদেশে লোক পাঠানোর নামে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে উধাও তজুমদ্দিন

3

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

4

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত:

5

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৫৪

6

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

7

অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব

8

কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নি

9

চরফ্যাশনে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা

10

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেল

11

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চাইল দুদক

12

বিয়ের আসরে কনে অসুস্থ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

13

তজুমদ্দিনে মেবাইল দেখায় সৎ মায়ের বকাবকিতে প্রাণ দিলেন কারিমা

14

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম

15

ভোলায় প্রথম নৌযান শুমারির প্রস্তুতি, অনুষ্ঠিত হলো সেমিনার

16

ভারতজুড়ে নতুন কর্মসূচীর ঘোষণা সিজেপির

17

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

18

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

19

ভোলার গরিবের দুবাইয়ে কাশফুলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভ

20