আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : সেন্টমার্টিনে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (৮ জুলাই) দুপুর ও বিকালের দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া সংলগ্ন সাগর এলাকা থেকে পৃথকভাবে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব জানান, বুধবার সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া সৈকত থেকে প্রথম মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরের পোশাক দেখে ধারণা করা হচ্ছে, মরদেহটি কোনো রোহিঙ্গা নারীর হতে পারে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই দিন দুপুরে সেন্টমার্টিনের পশ্চিম সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অপর একটি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে, উদ্ধার করা মরদেহ পচাগলা ও বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় মরদেহটি পচে যায় এবং মাথা বিচ্ছিন্ন ছিল। ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ওসমান গনি জানান, বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি নৌপথে টেকনাফ বা কক্সবাজার সদর হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। তাই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ধর্মীয় রীতি অনুসরণ করে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এদিকে বুধবার বিকালে টেকনাফ সদরের রাজারছড়া সৈকতে আরও একটি নারীর মরদেহ ভেসে আসে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একদিনে তিনজন নারীর মরদেহ পাওয়া গেছে। মরদেহের শরীরে নারীদের কাপড় পাওয়ায় শনাক্ত করা গেছে মরদেহগুলো নারীদের। তবে সর্বশেষ মরদেহটি কঙ্কাল হয়ে যাওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ পৌরসভার মাধ্যমে ধর্মীয় রীতি অনুসরণ করে মরদেহটি দাফন করা হয়েছে।

তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও উত্তাল বঙ্গোপসাগরের কারণে টানা আট দিন ধরে টেকনাফ সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সমুদ্রে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ১২০ কোটি টাকার স্বর্ণ

1

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তার, ক্ষেপল

2

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমি

3

শেখ হাসিনার সঙ্গে কথা বলাই কাল হলো

4

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষ

5

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

6

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

7

অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

8

ডিবি পরিচয়ে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

9

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

10

ঘরের রান্নায় সিলিন্ডার গ্যাসের খরচ কমাবেন যেভাবে

11

ধলীগৌরনগরে বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

12

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

13

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

14

একের পর এক ট্রান্সফরমার চুরি, উদ্বেগে দক্ষিণ আইচাবাসী

15

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

16

বিয়ে করলে কি মানসিক রোগ ভালো হয়?

17

দৌলতখানে ৬ মাদকসেবী আটক

18

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

19

শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

20