আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

 

Brother IT Digital

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে আলোচনায় আসে বিষয়টি।  

এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা হয়। এর পরপরই নতুন অভিনয়শিল্পীদের তালিকায় পাভেলের নাম না থাকায় বিষয়টি নিয়ে জোরালো হয় নানা গুঞ্জন। 

বৃহস্পতিবার পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত শিল্পীদের নাম দেখা গেলেও সাইদুর রহমান পাভেলের নাম ছিল না। এ বিষয়টিই পাভেলকে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

তবে পাভেলকে সত্যিই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। 

দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র ও অভিনয়শিল্পীকে ঘিরে দর্শকদের আগ্রহও বরাবরই তুঙ্গে। তাই নতুন তালিকায় পাভেলের নাম না থাকায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। এখন দেখার বিষয়, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলোতে পাভেলকে দেখা যাবে কিনা। নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলেই বিষয়টি নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের অবসান হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ

1

সার মজুতকারীকে হাদিসের আলোকে 'ক্ষমা' করলেন কৃষি কর্মকর্তা!

2

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

3

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশনা প্রধানমন

4

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

5

ভোলার জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউজ ‘মুর'

6

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

7

ভোলা-বরিশাল সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার

8

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

9

সাদিক কায়েমকে কেন সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

10

ভোলার সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন গ্রেফতার

11

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

12

আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

13

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

14

খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভাঙার ঘোষণা খাদ্যমন্ত্রীর

15

ভোলায় বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল শিশুর

16

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

17

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

18

৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা

19

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

20