আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতা কামরুল হাসান গ্রেপ্তার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা :  লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা কামরুল হাসান বিএসসিকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গত ২২ জুন ২০২৬ তারিখে দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কামরুল হাসান বিএসসিকে আটক করা হয়।

কামরুল হাসান বিএসসি রামগঞ্জ সরকারি কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলী আকবরের ছোট ছেলে।

পুলিশ জানায়, গত ২২ জুন রামগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, লক্ষ্মীপুরে একটি হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এবং চাঁদাবাজিসহ একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "গত ২২ জুন দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী মামলায় কামরুল হাসান বিএসসিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগ ও মামলার বিষয়েও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।"


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার হলেন খলনায়ক ডন

1

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার কাজ করা হবে: ত্রাণমন্ত্রী

2

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

3

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

4

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

5

চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ

6

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

7

গেঞ্জি পরে বাঁশখালীর ‘নাগরিকত্ব’ চাইলেন জামায়াত আমির

8

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার প্রতিবাদে মানববন্ধন

9

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শ

10

তজুমদ্দিনে মেবাইল দেখায় সৎ মায়ের বকাবকিতে প্রাণ দিলেন কারিমা

11

সরকার টিকবে না মানুষ এখনই বলছে: কর্নেল অলি আহমদ

12

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

13

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

14

তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে

15

সেতু নিয়ে ভোলার মানুষকে বিভক্ত করবেন না: তথ্য মন্ত্রী পার্থ

16

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

17

ভোলায় দুই মাসেও শুরু হয়নি সেতু নির্মাণ, দুর্ভোগে দুই ইউনিয়নে

18

খাল খনন করেও বাঁচালেন কোটি টাকা, আলোচনায় ইউএনও

19

বোরহানউদ্দিনে চোখ উপরে পেলে যুবককে নির্যাতন, গ্রেফতার ১

20