আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রেমের টানে চীন থেকে কসবায়, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে

 

Brother IT Digital

প্রেমের সম্পর্কে জড়িয়ে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন সোহান চাও (৩৮) নামে এক চীনা নাগরিক। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। তার আগমনের খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ তাকে দেখতে ভিড় করেন।

সোহান চাও চীনের হেনান প্রদেশের নানইয়াং শহরের বাসিন্দা। তার বাবার নাম সংফু ফ্যাং। তিনি কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে আয়েশা সুলতানাকে (২১) বিয়ে করেছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় তিন মাস আগে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে সোহান চাও ও আয়েশা সুলতানার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১২ জুন সোহান চাও বাংলাদেশে আসেন। এরপর ঢাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আয়েশা সুলতানা বলেন, পরিবারের সম্মতিতে সোহান চাও ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তার নাম রাখা হয় মোহাম্মদ। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়। কয়েক দিন ঢাকায় থাকার পর স্বামীকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে আসেন।

আয়েশার বাবা আবদুল আলিম বলেন, ছেলেটির বিষয়ে খোঁজখবর নিয়েই মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছে। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে। পরে তারা চীনে যাওয়ার পরিকল্পনা করছেন।

শনিবার বিকেলে চীনা নাগরিকের উপস্থিতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়। অনেকেই তাকে একনজর দেখতে আয়েশাদের বাড়িতে ভিড় করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে খুন করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

1

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

2

এসএসসি ফলাফল: এক দশকের মধ্যে সর্বোচ্চ ফেল

3

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফি

4

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্র

5

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ

6

যমুনার পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের চৌহালীতে নতুন করে ভাঙন, ১২০

7

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

8

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

9

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

10

আনোয়ারায় প্রবাসী-স্ত্রীর খালি ঘরে চুরি, হাঁড়ি-পাতিল ও কাপড়চো

11

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

12

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

13

মনপুরায় সংবাদ প্রকাশের পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, মিলল

14

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা চাইলেন তরুণ

15

হঠাৎ নাকের নথ গিলে ফেললেন অভিনেত্রী

16

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

17

উপকূলীয় ৬ লাখ মানুষের চিকিৎসার ভরসা চরফ্যাশন হাসপাতাল, নেই আ

18

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

19

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস

20