আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

কষ্ট না দিয়ে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

 

Brother IT Digital

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি কড়া বার্তা দিলেও শেষ পর্যন্ত হাসি দিয়েই সংসদ অধিবেশনে বক্তব্য শেষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বিভিন্ন বক্তব্যে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ‘গোস্বা করা’র দিকে ইঙ্গিত করে হাসিমুখে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, ‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়ার পাশাপাশি সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানান তিনি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপি সবসময়ই ইতিবাচক ছিল জানিয়ে বিরোধী দলগুলোর উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতার হাত না বাড়িয়ে আগে সব দাবি পূরণের শর্ত দিলে এবং এরপরও সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিলে সেটিকে প্রকৃত সহযোগিতা বলা যায় না।

তিনি বলেন, ‘একতরফাভাবে আপনাদের সব দাবি মানতে হবে, তারপরও আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন না, এটা তো হতে পারে না। আপনারা কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা তা লিপিবদ্ধ করব। আপনাদের সব বক্তব্য সেই প্রতিবেদনে থাকবে। জাতি আপনাদের বক্তব্য জানতে পারবে।’

সংবিধান সংশোধন প্রক্রিয়াকে উন্মুক্ত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কমিটিতে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে। আবার কিছু প্রস্তাবে সবাই একমতও হতে পারেন। সংবিধানে নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা খুবই উন্মুক্ত। আশা করি, আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন। আপনারা যখনই অংশগ্রহণ করবেন, আমরা স্বাগত জানাব। তখন জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে তার আগ পর্যন্ত বিদ্যমান বিধান অনুসারে আমরা যায়’।

বক্তব্যের শেষ পর্যায়ে এসে বিরোধী দলের সদস্যদের উদ্দেশে কিছুটা হাস্যরস করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি।’                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

1

সম্পত্তি দান করেও জীবদ্দশায় ভোগ-দখলের অধিকার প্রবীণের সুরক্ষ

2

ভোলায় নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

3

ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি

4

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

5

বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ

6

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হ

7

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

8

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

9

মনপুরায় সড়কের বেহাল দশা, ৫ বছরেও হয়নি পাকা; দুর্ভোগে হাজারো

10

হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

11

দৌলতখানে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

12

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক

13

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

14

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সেই সিফাত কারাগারে

15

শেখ হাসিনা দেশে ফিরবে না দল টিকিয়ে রাখতে এসব বলছে: ভোলায় পার

16

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

17

ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ

18

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

19

আমার নসিবে জাহান্নাম থাকলে আমি যাব

20