আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতা নিরসনে চরফ্যাশনে খালের বাঁধ অপসারণ

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের উদ্যোগ হিসেবে মাঠে নেমেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

রবিবার (১৯ জুলাই) বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় তারা দেখতে পান, কিছু ব্যক্তি মাছ ধরার সুবিধার্থে খাল ও কালভার্টের নিচে কাঁচা মাটি ও ইটের গাঁথুনি দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেছেন।

এ সময় চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির প্রবেশমুখে কাপালী খালের কালভার্টের নিচে নির্মিত একটি অবৈধ বাঁধ অপসারণ করেন স্থানীয় বিএনপি নেতা সবুজ খান। এ সময় বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

খালের পাশের বাসিন্দা সহিদ অভিযোগ করে বলেন, “যে দলই ক্ষমতায় আসে, তাদের লোকজন এই বাঁধ দখলে নিয়ে মাছ ধরে। গত ১৭ বছর খালটি আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্য একটি পক্ষ দখল নেয়। আজ বাঁধটি অপসারণ হওয়ায় আমরা খুশি। এতে পানি দ্রুত নামতে পারবে।”

স্থানীয় বিএনপি নেতা সবুজ খান বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই অবৈধ বাঁধটি অপসারণ করা হয়েছে। এতে অতিরিক্ত বৃষ্টিপাত হলেও আগের তুলনায় জলাবদ্ধতা কিছুটা কমবে এবং এলাকার মানুষ উপকৃত হবেন।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে বেড়িবাঁধে পর্যাপ্ত সংখ্যক স্লুইস গেট (কপাট) স্থাপন জরুরি। সময়মতো পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চাইল দুদক

1

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম, খসড়া আইন প্রকাশ

2

সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্

3

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

4

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

5

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম

6

চরফ্যাশনে জমি বিরোধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

7

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না

8

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

9

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

10

মেসির বিদায়, স্মৃতিতে ভাসলেন পরীমনি-পূর্ণিমা

11

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং ও লিসেনিং দক্ষতায় গুরুত্ব দেওয়

12

নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন তিন নাম

13

সাইবার বুলিংয়ের শিকার চিকিৎসক-সাংবাদিক, অধরা অপরাধীরা

14

'আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না' তথ্যমন্ত্রী

15

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

16

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

17

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

18

জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

19

ছাত্রদলকে ইসরায়েলের সঙ্গে তুলনা করলেন সাদিক কায়েম

20