আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

 

Brother IT Digital

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) প্রচারিত বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রিজভীর স্বাক্ষর জাল করে প্রচার হওয়া ভুয়া বার্তার প্রেক্ষিতে শনিবার (১৫ আগস্ট) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, ‘কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গতকাল ১৪ আগস্ট ২০২৬ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে।’

তিনি আরও বলেন, ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে ‘মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’।

রিজভী জানান, তার স্বাক্ষরে প্রচারিত ওই প্রেস বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।

এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১৪ আগস্ট তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে যেন কেউ বিভ্রান্ত না হন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দলের নেতাকর্মীদের বিষয়টি সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানান।

উল্লেখ্য, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

সূত্র: কালবেলা                                                                          


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক-বিকাশ-নগদ-রকেটের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

1

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

2

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

3

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্

4

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রম

5

ঢাকা থেকে ভোলাসহ বিভিন্ন নৌপথে লঞ্চের ডেক ভাড়া নির্ধারণ

6

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

7

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

8

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

9

নারীর সঙ্গে শিক্ষকের ভিডিও ভাইরাল, যা বলছে মাদরাসা কর্তৃপক্ষ

10

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

11

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

12

প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ, সেই যুবক ৫ দিনের রিমান্ডে

13

দৌলতখানে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান

14

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি: নিয়োগের ফল সংশোধন করে পুনঃপ্র

15

শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার শামীম

16

৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার

17

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

18

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

19

কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ -যা বলল কারা কর

20